শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

চীনে আবাসিক ভবনে আগুন লেগে নিহত ১২

প্রকাশিত - ১০ ডিসেম্বর, ২০২৫   ০৫:২১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডংয়ের শান্তৌ শহরের একটি আবাসিক ভবনে আগুন লেগে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ঘটেছে এ ঘটনা। ফায়ার সার্ভিসের বরাতে জানা গেছে, মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটে আগুন লাগে চার তলা সেই ভবনটিতে, তবে রাত ১০টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। কিন্তু এই ৪০ মিনিট পুরো ভবনে আগুনের ধ্বংসযজ্ঞ ছিল ব্যাপক। ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন, আগুনে ভবনটির বেশ ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রায় ১ হাজার ৬০০ ফুট পরিমাণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।

কী কারণে আগুন লেগেছিল, তা এখনও জানা যায়নি। তবে ফায়ার সার্ভিস ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। চীনের সরকারি বার্তাসংস্থা সিনহুয়া জানিয়েছে, ফায়ার সার্ভিস কর্মীরা ভবনটি থেকে ৮ জনকে মৃত এবং ৪ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেছিলেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর মারা যান তারা। গুয়াংডং প্রদেশের পাশেই চীনের স্বায়ন্তশাসিত প্রদেশ হংকংয়ের অবস্থান। গত মাসে হংকংয়ের এক আবাসিক এলাকায় ব্যাপক অগ্নিকাণ্ড হয়েছিল। এতে নিহত হয়েছিলেন ১৬০ জন।

সূত্র : সিনহুয়া

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।