শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

ভারত মহাসাগরে চীন থেকে ইরানগামী জাহাজে অভিযান মার্কিন বাহিনীর

প্রকাশিত - ১৩ ডিসেম্বর, ২০২৫   ০৩:৫৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ভারত মহাসাগরে চীন থেকে ইরানগামী একটি জাহাজে বিশেষ অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী স্পেশাল অপারেশন ফোর্স। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল। মার্কিন প্রতিরক্ষা ও সেনা কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটিতে প্রচলিত সমরাস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী ও উপকরণের চালান ছিল। অভিযান চলাকালে সেই চালান সম্পূর্ণ ধ্বংস করেছে মার্কিন বাহিনী।

চালান ধ্বংসের পর জাহাজটিকে এগিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এ সময় বেশ কয়েক ঘণ্টা জাহাজটিতে অবস্থান করেছেন স্পেশাল অপারেশন ফোর্সের সেনারা। পরে শ্রীলঙ্কার উপকূলের কাছে আসার পর মার্কিন সেনারা জাহাজটি ত্যাগ করে নিজেদের যুদ্ধজাহাজে ওঠেন। এ ব্যাপারে প্রতিক্রিয়ার জন্য চীন এবং ইরানের সঙ্গে যোগাযোগ করেছিল ওয়াল স্ট্রিট জার্নাল, কিন্তু দু’দেশের কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।

সূত্র : রয়টার্স, এএফপি

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।