শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক

প্রকাশিত - ১৩ ডিসেম্বর, ২০২৫   ১১:৫০ পিএম
webnews24

২৪ঘণ্টা   অনলাইন : ইরানি গণমাধ্যম জানিয়েছে ওমান উপসাগর থেকে জব্দ করা একটি বিদেশি ট্যাঙ্কারের ১৮ ক্রু সদস্যকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ । দেশটির আধা-স্বায়ত্তশাসিত বার্তা সংস্থা ফারস জানিয়েছে, আটক ক্রুরা বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার নাগরিক।

শনিবার (১৩ ডিসেম্বর) হরমোজগান প্রদেশের বিচার বিভাগকে উদ্ধৃত করে ইরানি গণমাধ্যম জানায়, ওমান উপসাগর থেকে শুক্রবার যে ট্যাঙ্কারটি জব্দ করা হয়েছে সেটি ৬০ লাখ লিটার পাচার করা জ্বালানি তেল বহন করছিল। চলমান তদন্তের অধীনে ট্যাঙ্কারটির ক্যাপ্টেনসহ ক্রুদের আটক করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ট্যাঙ্কারটি থামার নির্দেশ অমান্য করেছে, পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে এবং জাহাজ চলাচল ও মালামালের বৈধ নথিপত্র বহনে ব্যর্থ হওয়ার মতো একাধিক লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

ইরান থেকে স্থল পথে প্রতিবেশী দেশগুলোতে এবং সাগর পথে পারস্য উপসাগরীয় আরব দেশগুলোতে প্রচুর জ্বালানি পাচার হয়। জ্বালানি চোরাচালান রোধ করতে লড়াই করে চলছে দেশটি।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।