শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

কম্বোডিয়ার সঙ্গে সংঘর্ষ, সীমান্তবর্তী প্রদেশে কারফিউ জারি থাইল্যান্ডের

প্রকাশিত - ১৪ ডিসেম্বর, ২০২৫   ০৩:৩৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : সীমান্ত এলাকা থেকে পালিয়ে যাচ্ছেন হাজার হাজার মানুষ। কম্বোডিয়ার সঙ্গে সীমান্তে তীব্র সংঘর্ষ শুরুর পর নিজেদের সীমান্তবর্তী ত্রাত প্রদেশে কারফিউ জারি করেছে থাইল্যান্ড। রোববার (১৪ ডিসেম্বর) সকালে দুই দেশের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় যুদ্ধবিমান, কামান ও ভারী অস্ত্র ব্যবহার করে তারা। গতকাল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন থাইল্যান্ড-কম্বোডিয়া পুনরায় যুদ্ধবিরতি কার্যকরে রাজি হয়েছে। তার এ ঘোষণার কয়েক ঘণ্টা পরই সীমান্তে গোলাগুলি, হামলা ও পাল্টা হামলা শুরু হয়। গত মে মাসে এক কম্বোডিয়ার সেনা থাই সেনাদের হামলায় নিহত হন। এরপর পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। এরমধ্যে চলতি মাসে কম্বোডিয়ায় বিমান হামলা চালায় থাইল্যান্ড। এই সংঘর্ষের জেরে দুই দেশের হাজার হাজার মানুষ বাস্তুচ্যত হয়ে পড়েন।

থাইল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল সুরশান্ত কোংসিরি এক সংবাদ সম্মেলনে কারফিউ জারির ঘোষণা দেন। তিনি জানিয়েছে, থাইল্যান্ড সংলাপে বসতে রাজি। তবে এরআগে কম্বোডিয়াকে হামলা চালানো বন্ধ করতে হবে। থাইল্যান্ড প্রদেশটির মোট পাঁচটি অঞ্চলে কারফিউ জারি করেছে। এটি কম্বোডিয়ার কোহ কোং প্রদেশের পাশে অবস্থিত। তবে কারফিউর আওতায় পর্যটন দ্বীপ কোহ চাং এবং কোহ কোদ থাকবে না। এরআগে দেশটির সেনাবাহিনী পূর্বাঞ্চলের সাকেও প্রদেশে কারফিউ জারি করেছিল। যা এখনো বহাল আছে। এরআগে থাইল্যান্ডের সঙ্গে থাকা সব ধরনের সীমান্ত ক্রসিং বন্ধের ঘোষণা দেয় কম্বোডিয়া। এ দুই দেশের মধ্যে রয়েছে ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত। ঔপনেবিশ আমলে ভাগ করা এ সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। সীমান্তবর্তী কিছু অঞ্চল নিজেদের বলে দাবি করে তারা।

সূত্র: রয়টার্স

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।