শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

ভারতের নাগাল্যান্ডে দাবানল, ৩ দিন ধরে জ্বলছে জুকো উপত্যকা

প্রকাশিত - ১৫ ডিসেম্বর, ২০২৫   ০৪:২৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন: ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য নাগাল্যান্ডের সুদৃশ্য জুকো উপত্যকায় দাবানল শুরু হয়েছে। আজ তিন দিন ধরে জ্বলছে উপত্যকার বিশাল অংশ। স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে এক প্রতিবেদনে ভারতের জাতীয় দৈনিক দ্য হিন্দু জানিয়েছে, গত শুক্রবার জুকো উপত্যকায় ট্রেকিংয়ে গিয়েছিলেন চার জন স্থানীয় ট্রেকার। তাদের অসাবধানতার জেরেই ছড়িয়ে পড়েছে আগুন। জুকোতে ট্রেকিংয়ে গিয়ে উপত্যকার একটি এলাকায় তাঁবু খাটিয়েছিলেন তারা, তারপর তাঁবুর সামনে আগুন (ক্যাম্পফায়ার) জ্বালিয়ে পানির খোঁজে বের হয়েছিলেন। পানি নিয়ে ফিরে আসার পর তারা দেখেন, সেই আগুন ছড়িয়ে পড়েছে। আগুনের মধ্যেই আটকা পড়েন তারা। শনিবার তাদের উদ্ধার করা হয়। ততক্ষণে উপত্যকার ১ দশমিক ৩ বর্গকিলোমিটার এলাকায় আগুন ছড়িয়ে পড়েছিল। 

উদ্ধারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ট্রেকাররা তাঁবুর সামনে আগুন জ্বালানোর কথা স্বীকার করেছেন। বর্তমানে কতখানি এলাকাজুড়ে দাবানল ছড়িয়েছে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না; তবে শুষ্ক আবহওয়া ও জোর বাতাসের কারণে প্রতি মূহূর্তে বাড়ছে আগুন। জুকো উপত্যকার নিকটবর্তী কোহিমা জেলার দুর্যোগ মোকাবিলা বাহিনী আগুন নেভাতে এসেছিল, কিন্তু জুকো উপত্যকার যে জঙ্গলে আগুন লেগেছে, তা দুর্গম। খাড়া ঢালের কারণে সেখানে সড়কপথ নেই। ফলে দমকলের গাড়ি দুর্যোগ মোকাবিলা বাহিনীর গাড়ি সেখানে পৌঁছাতে পারেনি। নাগাল্যান্ড রাজ্য সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, সড়ক পথ না থাকায় দাবানল নেভাতে রাজ্যের দুর্যোগ মোকাবিলা দপ্তর ভারতের বিমান বাহিনীর একটি  হেলিকপ্টার নিয়ে আগুন নেভানোর কাজে নামার সিদ্ধান্ত নিয়েছে। ওই হেলিকপ্টার থেকে পানি ছিটানো হবে দাবানলপীড়িত অঞ্চলে। ইতমধ্যে স্থানীয় বাসিন্দা এবং ট্রেকার, পর্যটকদের ওই জঙ্গল থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে নাগাল্যান্ডের রাজ্য সরকার।

সূত্র : দ্য হিন্দু

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।