শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

মরক্কোতে আকস্মিক বন্যায় ২১ জনের প্রাণহানি

প্রকাশিত - ১৫ ডিসেম্বর, ২০২৫   ১১:৪৬ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : মরক্কোর উপকূলীয় শহর সাফিতে রবিবার (১৪ ডিসেম্বর) ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে। বন্যায় আহত হয়েছেন আরো অন্তত ৩২ জন। সোমবার (২৫ ডিসেম্বর) মরক্কো কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইরানের সংবাদ সংস্থা তাসনিম।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, রাজধানী রাবাত থেকে প্রায় ৩০০ কিলোমিটার (১৮৬ মাইল) দক্ষিণে অবস্থিত সাফির রাস্তাঘাট কাদাপানিতে ভরপুর। কর্তৃপক্ষ জানিয়েছে, ঐতিহাসিক পুরোনো শহরটিতে কমপক্ষে ৭০টি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান প্লাবিত হয়েছে।

আটলান্টিক উপকূলের বন্দর শহর থেকে আসা-যাওয়া করা বিভিন্ন রুটে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। কর্তৃপক্ষের মতে, মাত্র এক ঘণ্টার প্রবল বর্ষণ সাফি শহরের চিত্র পাল্টে দিয়েছে। এদিকে, দেশটির আবহাওয়া অফিস আগামীকাল মঙ্গলবার সারা দেশে আরো ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।

টানা সাত বছর ধরে ভয়াবহ খরার সঙ্গে লড়াই করা মরক্কোতে আকস্মিক ভারী বৃষ্টিপাতে বন্যা অস্বাভাবিক নয়। বৃষ্টিপাত হলে তা দ্রুত বন্যায় রূপ নেয় কারণ শুষ্ক মাটি পানি শোষণ করতে পারে না। এটি জলবায়ু পরিবর্তনের একটি স্পষ্ট উদাহরণ, যেখানে শুষ্ক ও রুক্ষ মাটির কারণে হঠাৎ আসা অল্প বৃষ্টিও দ্রুত বন্যার কারণ হচ্ছে, যা পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার ইঙ্গিত দেয়। 

আবহাওয়া অধিদপ্তরের জেনারেল ডিরেক্টরেট (ডিজিএম) জানিয়েছে, ২০২৪ সাল ছিল মরক্কোর রেকর্ডের সবচেয়ে উষ্ণতম বছর, যেখানে গড় বৃষ্টিপাতের ঘাটতি মাইনাস ২৪ দশমিক ৭ শতাংশ। মরক্কোতে শরৎকালে সাধারণত তাপমাত্রা কমতে থাকে, কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়ার ধরন বদলে যাচ্ছে; আগে যেখানে শরৎকাল উষ্ণ থেকে হালকা থাকত, এখন সেখানে তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত বা চরম আবহাওয়ার প্রভাব দেখা দিচ্ছে।

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।