শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

গাজায় শুধু এক ভবনের ধ্বংসস্তূপে মিলল ৪৫ মরদেহ

প্রকাশিত - ১৬ ডিসেম্বর, ২০২৫   ০৪:৩০ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ইসরায়েলের নির্বিচার হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার শুধুমাত্র একটি ভবনের ধ্বংসস্তূপ থেকেই ৪৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার (১৫ ডিসেম্বর) হতভাগ্য এসব মানুষের দেহাবশেষ বের করা হয়। দুই বছরের বেশি সময় ধরে গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল। ছোট্ট এ উপত্যকায় নির্বিচারে বোমাবর্ষণ করেছে দখলদাররা। এতে করে অসংখ্য ভবন ধসে পড়েছে। ইসরায়েলি সেনারা গাজা বিভিন্ন জায়গা থেকে সরে যাওয়ার পর এখন এসব মানুষকে উদ্ধার করা হচ্ছে। যারা দীর্ঘদিন ধরে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন।

গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল সংবাদমাধ্যম আলজাজিরাকে মঙ্গলবার বলেছেন, “যদি আমাদের কাছে বড় এক্সকেভেটর থাকত। তাহলে উদ্ধার অভিযানে কম সময় লাগত। ইস্যু হলো, যদি এভাবে উদ্ধার অভিযান চলে, তাহলে উদ্ধার কার্যক্রম শেষ করতে আমাদের তিন বছর সময় লাগবে।” যে ভবনটি থেকে যাদের মরদেহ বের করা হয়েছে, আবু মুহাম্মদ সালেম নামে তাদের এক আত্মীয় জানিয়েছেন, ইসরায়েলি সেনারা বোমাবর্ষণ করার পর তাদের বাড়িটি ধ্বংস হয়ে যায়। আর যারা বাড়ির ভেতর ছিলেন তাদের চাপা পড়ে মৃত্যু হয়।  তিনি বলেছেন, তার আশা ধ্বংসস্তূপ থেকে তার পরিবারের সবার মরদেহ উদ্ধার করা যাবে এবং তাদের তিনি দেঈর এল-বালাহর কবরস্থানে সমাহিত করবেন। এতে করে তাদের স্মৃতির শেষ চিহ্নটুকু অন্তত থাকবে।

সূত্র: আলজাজিরা

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।