শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

সৌদি আরবে গান গাইতে এসে হিজাব পরলেন মার্কিন র‌্যাপার

প্রকাশিত - ১৬ ডিসেম্বর, ২০২৫   ০৪:৪৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : সৌদি আরবের রাজধানী রিয়াদে গান গাইতে গিয়েছিলেন মার্কিন র‌্যাপার কার্দি বি। সৌদি আরবে যেহেতু হিজাব পরার বাধ্যবাধকতা রয়েছে, তাই তিনি দেশটিতে এসে হিজাব পরে বাইরে ঘোরাঘুরি করেছেন। সংবাদমাধ্যম আরব নিউজ শনিবার (১৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে গ্রামি অ্যাওয়ার্ডজয়ী এ র‌্যাপারের সৌদি আসার তথ্য জানায়। কার্ডি বি ওইদিন তার ইনস্টাগ্রামে নিজের একটি ভিডিও প্রকাশ করেন। সেটির ক্যাপশনে লেখেন, “হ্যালো সৌদি আরব। হালাল বি এসেছে।” পাশে সৌদির পতাকার রঙের একটি লাভ ইমোজিও জুড়ে দেন তিনি। ভিডিওতে দেখা গেছে, হিজাবের মতো পুরো শরীরেই কালো পোশাক পরেছেন তিনি। পরবর্তীতে রিয়াদের সোলিতায়ার মলে একই পোশাক পরে তাকে দেখতে পান ফ্যানরা।

সৌদিতে আসার পরেরদিন ইনস্টাগ্রামে আরেকটি ভিডিও প্রকাশ করেন তিনি। সেখানে তিনি জানান, স্বাগত জানিয়ে হোটেল কর্তৃপক্ষ তাকে ডেজার্ট পরিবেশন করেছে। গত শুক্রবার এক লাইভ ব্রডকাস্টে তিনি সৌদিতে অবস্থান নিয়ে লেখেন, “এই দেশটি জাঁকজঁমকপূর্ণ। আমি আমার হোটেল রুমের ভেতরই জিম পেয়েছি। সৌদি ট্যুরের জন্য প্রস্তুতি নিতে আমি এখানে ব্যায়াম করব।” এছাড়া শপিং মলে গিয়ে কিছু কেনাকাটা করেছেন বলেও জানিয়েছেন তিনি। সৌদি আরবে তাকে সবাই চেনে দাবি করে এ র‌্যাপার বলেন, “এখানকার ছোট বাচ্চারা আমাকে চেনে। সবাই আমাকে চেনে, বড়রা চেনে। এখানকার মানুষ বেশ শালীন ও ভদ্র। বিশ্বের ভালো মানুষদের মধ্যে তারা অন্যতম।” গত ১১ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন জায়গায় পারফর্ম করেন তিনি।

সূত্র: আরব নিউজ

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।