শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

রাশিয়ার সাবমেরিনে ইউক্রেনের হামলা

প্রকাশিত - ১৬ ডিসেম্বর, ২০২৫   ০৪:৫২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : সামুদ্রিক ড্রোন ব্যবহার করে রাশিয়ার একটি সাবমেরিনে হামলা চালিয়েছে ইউক্রেন। সাবমেরিনটি নভোরোসিয়েস্ক বন্দরে ছিল। ইউক্রেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা (এসবিইউ) জানিয়েছে, তাদের হামলায় সাবমেরিনটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল সোমবার (১৫ ডিসেম্বর) এক বিবৃতিতে এসবিইউ বলেছে, ইতিহাসে প্রথমবারের মতো সামুদ্রিক বেবি ড্রোন ব্যবহার করে সাবমেরিনে হামলা চালানো হয়েছে। এতে কিলো ক্লাসের এ ডুবন্ত জাহাজটি অকার্যকর হয়ে গেছে বলে দাবি করেছে তারা। সাবমেরিনটিতে চারটি কালিবার ক্রুজ মিসাইল লঞ্চার রয়েছে বলে জানিয়েছে তারা। এসব লঞ্চার দিয়ে ইউক্রেনের ভূখণ্ডে হামলা চালানো হতো। ইউক্রেনের এ দাবি নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি রাশিয়া। দুই দেশের মধ্যে চলা যুদ্ধ বন্ধে জার্মানির বার্লিনে বেশ জোরেশোরে আলোচনা হচ্ছে। এরমধ্যেই রুশ নৌবাহিনীর সাবমেরিনে হামলার তথ্য জানাল ইউক্রেন।

আলোচনার মধ্যে এ হামলা চালিয়ে ইউক্রেন মূলত বার্তা দিতে চাচ্ছে তারা এখনো রাশিয়ার বিশাল ক্ষতি করতে সক্ষম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগে মন্তব্য করেন আলোচনায় ‘জেলেনস্কির কোনো কার্ড নেই’। এরপর থেকেই হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে কিয়েভ। এরআগে রুশ সংশ্লিষ্ট কয়েকটি জাহাজেও হামলা চালিয়েছে ইউক্রেন। এর জবাবে রাশিয়াও পণ্যবাহী জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইউক্রেনের নৌবাহিনীর মুখপাত্র দিমিত্রো প্লেটেনচুক জানিয়েছেন, রাশিয়ার সাবমেরিনে হামলার মাধ্যমে নৌ যুদ্ধে তারা নতুন মাইলফলক স্পর্শ করেছেন। কারণ সমুদ্রের মধ্যে সাবমেরিনে হামলা চালানোই সবচেয়ে বেশি কঠিন। এদিকে গত তিন বছরের মতো এবারও শীতকাল শুরু হওয়ার পর ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো শুরু করেছে রাশিয়া। এছাড়া ইউক্রেনের পূর্ব দিকে আরও ভূখণ্ড দখলের দাবিও করছে তারা।

সূত্র: আলজাজিরা

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।