শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

নোবেল নিতে যাওয়ার পথে আহত মাচাদো

প্রকাশিত - ১৬ ডিসেম্বর, ২০২৫   ০৫:১০ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : নোবেল শান্তি পুরস্কারজয়ী মারিয়া কোরিনা মাচাদো গত সপ্তাহে নৌকায় করে ভেনেজুয়েলা ছাড়ার সময় তার মেরুদণ্ডের একটি হাড় ভেঙে যায়। অসলোতে পুরস্কার গ্রহণ করতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে বলে সোমবার দেশটির বিরোধী এই নেত্রীর একজন মুখপাত্র জানিয়েছেন। নরওয়ের একটি গণমাধ্যমের প্রতিবেদনে ভেনেজুয়েলার বিরোধী এই নেত্রীর আহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে। দেশে কর্তৃপক্ষের আরোপিত এক দশকের ভ্রমণ নিষেধাজ্ঞা অমান্য করে এবং এক বছরেরও বেশি সময় আত্মগোপনে থাকার পর মাচাদো নরওয়ে যান। তবে গত বুধবারের আনুষ্ঠানিক পুরস্কার প্রদান অনুষ্ঠানের সময় তিনি সেখানে পৌঁছাতে পারেননি।

নরওয়ের দৈনিক আফতেনপোস্টেন অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে বলেছে, অসলোতে চিকিৎসকরা পরীক্ষা করে তার পিঠে একটি ভাঙন শনাক্ত করেছেন। নৌযাত্রার সময় বৈরী আবহাওয়ার কারণে তার মেরুদণ্ডে ওই আঘাত লাগে। মাচাদোর এক মুখপাত্র রয়টার্সকে বলেছেন, আফতেনপোস্টেনের প্রতিবেদনটি সঠিক। তবে তিনি এর বেশি বিস্তারিত তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছেন। এর আগে বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তি রয়টার্সকে জানিয়েছিলেন, মাচাদো গত সপ্তাহের শুরুতে নৌকায় করে ভেনেজুয়েলা ছাড়েন এবং ক্যারিবীয় দ্বীপ কুরাসাও যান। সেখান থেকে তিনি যুক্তরাষ্ট্র হয়ে একটি ব্যক্তিগত বিমানে নরওয়ের উদ্দেশে রওনা দেন। মাচাদো বলেছেন, তিনি ভেনেজুয়েলায় ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন। তার লক্ষ্য প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর কাছ থেকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করা।

সূত্র: রয়টার্স।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।