শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

টান দিয়ে মুসলিম নারীর হিজাব খুলে ফেললেন বিহারের মুখ্যমন্ত্রী

প্রকাশিত - ১৬ ডিসেম্বর, ২০২৫   ০৫:১৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : সরকারি এক অনুষ্ঠানে সার্টিফিকেট নিতে আসা এক মুসলিম নারীর হিজাব টান দিয়ে খুলে ফেলেছেন ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার। সোমবার (১৫ ডিসেম্বর) পাটনায় এ কাণ্ড ঘটিয়েছেন তিনি। গতমাসে দশমবারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন নিতিশ। ওই সময় অনেকে ৭৪ বছর বয়সী এ রাজনীতিকের মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন। আজকের ঘটনার পর তাদের এ প্রশ্ন আরও জোরালো হয়েছে। ভিডিওতে দেখা গেছে, সার্টিফিকেট নিতে আসা মুখ ঢাকা ওই নারীকে হিজাব খুলতে ইশারা দিচ্ছেন নিতিশ। ওই নারী কোনো কিছু করার আগেই তিনি সজোরে হিজাবে টান দেন। এতে করে তার মুখ বেরিয়ে যায়। ওই সময় পেছনে থাকা কয়েকজন হাসলেও উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী নিতিশকে থামানোর চেষ্টা করেন।

এ ঘটনাকে ‘জঘন্য’ হিসেবে অভিহিত করে কংগ্রেস তার পদত্যাগের দাবি করেছে। হিন্দুত্ববাদী বিজেপির সঙ্গে জোট গড়ে মুখ্যমন্ত্রী হওয়া নিতিশের কড়া সমালোচনা করে বিরোধী দল আরজেডি এক বিবৃতিতে বলেছে, “পর্দা করা মুসলিম নারীর হিজাব খুলে ফেলে, জেডিও এবং বিজেপি নারীকে শক্তিশালীকরণের নামে কি রাজনীতি করছে সেটি প্রকাশ করে দিয়েছে।”

সূত্র: এনডিটিভি

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।