শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

৩৫ বছর পর ইরাকে নামলো প্রথম ইউরোপীয় বিমান

প্রকাশিত - ১৬ ডিসেম্বর, ২০২৫   ০৬:৫৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : দীর্ঘ তিন দশকের বেশি সময় পর ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে ইউরোপীয় প্রথম কোনও বিমান অবতরণ করেছে। মঙ্গলবার গ্রিসের এজিয়ান এয়ারলাইন্সের পরিচালিত ওই ফ্লাইট বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর মাধ্যমে দেশটিতে গত ৩৫ বছরে প্রথম কোনও ইউরোপীয় বিমান অবতরণ করেছে বলে ইরাকের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে। এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে,  এজিয়ান এয়ারলাইন্সের ওই ফ্লাইট ‘ইউরোপীয় বিমান চলাচলের মানচিত্রে ইরাকের প্রত্যাবর্তনের’ ইঙ্গিত এবং দেশের বিমান খাতকে ঘুরে দাঁড় করানোর নতুন অধ্যায়ের সূচনা করেছে।

নিরাপত্তাজনিত কারণে ১৯৯০’এর দশকের শুরুর দিক থেকে ইউরোপীয় এয়ারলাইন্সগুলো বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে সরাসরি ফ্লাইট পরিচালনা বন্ধ করে দেয়। ওই সময় ইরাকের দীর্ঘদিনের শাসক সাদ্দাম হোসেন প্রতিবেশী কুয়েত আক্রমণ করেছিলেন। ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা বাহিনীর আগ্রাসনে সাদ্দাম হোসেন ক্ষমতাচ্যুত হন। এরপর দেশটিতে গৃহযুদ্ধ, সাম্প্রদায়িক সহিংসতা এবং সশস্ত্র জিহাদি গোষ্ঠীর উত্থান ঘটে।

তবে কয়েক দশকের অস্থিতিশীলতার পর দেশটি সম্প্রতি স্থিতিশীলতায় ফিরতে শুরু করেছে। একই সঙ্গে দেশের অর্থনীতি চাঙা করতে বিদেশি বিনিয়োগ আকর্ষণের চেষ্টা করছে সরকার। ইরাকের পরিবহন মন্ত্রণালয় বলেছে, বাগদাদ-এথেন্স-বাগদাদ রুটে সপ্তাহে দু’টি ফ্লাইট চলাচল করবে। চাহিদা অনুযায়ী ভবিষ্যতে ফ্লাইট সংখ্যা বাড়ানোর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তিনি। চলতি বছরের শুরুর দিকে গ্রিসের ওই বিমান সংস্থা ইরাকের উত্তরাঞ্চলের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের রাজধানী এরবিলে ফ্লাইট চালু করে। সহিংসতায় জর্জরিত ইরাকে অঞ্চলটি তুলনামূলক স্থিতিশীল হিসেবে পরিচিত।

সূত্র: এএফপি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।