শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

দুবাইয়ে বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফার ওপর বজ্রপাত

প্রকাশিত - ১৯ ডিসেম্বর, ২০২৫   ১২:২৪ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফার ওপর বজ্রপাত হয়েছে। বজ্রপাতের এই ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাতের অন্যতম এমিরেত দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহম্মদ বিন রশিদ আল মাকতৌম।

গতকাল থেকে টানা বর্ষণ ও ঝড়ো হাওয়া শুরু হয়েছে দুবাইয়ে। সেই সময়েই বজ্রপাত ঘটে বুর্জ খলিফায়। এতে অবশ্য ভবনটির কোনো ক্ষতি হয়নি। কারণ ভবনটি যেন বজ্রপাত প্রতিরোধ করতে পারে, সেভাবেই সেটির নকশা করা হয়েছে। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করে দুবাইয়ের বাসিন্দাদের উদ্দেশে ক্রাউন প্রিন্স বলেন, সামনের এমন আরও বৃষ্টিবহুল দিন আসবে দুবাইয়ে। বাসিন্দারা যেন সেই অনুযায়ী প্রস্তুতি নিয়ে রাখেন। আমিরাতের জাতীয় আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার অব মেটেরোলজি (এনসিএম) জানিয়েছে, লোহিত সাগরে সৃষ্ট একটি নিম্নচাপের প্রভাবে ঝড়-বৃষ্টি শুরু হয়েছে দুবাইয়ে। আরও কয়েক দিন এমন আবহওয়া অব্যাহত থাকবে। প্রসঙ্গত, বুর্জ খলিফা বর্তমানে বিশ্বের সর্বোচ্চ ভবন। ১৬৩ তলা বিশিষ্ট এই ভবনের উচ্চতা ২ হাজার ৭১৭ ফুট।

সূত্র : গালফ নিউজ

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।