শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

বেলারুশে রাশিয়ার পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন

প্রকাশিত - ১৯ ডিসেম্বর, ২০২৫   ১২:৫৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : রাশিয়ার নতুন করে তৈরি হাইপারসনিক ও পারমাণবিক শক্তিসম্পন্ন ক্ষেপণাস্ত্র ‘ওরেশনিক’ বেলারুশে মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো নিজ দেশে রাশিয়ার পারমাণবিক শক্তিসম্পন্ন রুশ ক্ষেপণাস্ত্র মোতায়েনের এই তথ্য নিশ্চিত করেছেন। আলেক্সান্ডার লুকাশেঙ্কো বলেছেন, বেলারুশে রাশিয়ার নবনির্মিত হাইপারসনিক ও পারমাণবিক শক্তিসম্পন্ন ক্ষেপণাস্ত্র ‘ওরেশনিক’ মোতায়েন করা হয়েছে।

গত বছর ইউক্রেনের দনিপ্রো শহরে হামলায় এই অস্ত্র ব্যবহার করার পর সেটির প্রকাশ্যে আনে রাশিয়া। চলমান সংঘাতে ওই হামলাকে উত্তেজনা বৃদ্ধির অংশ হিসেবে দেখা হয়। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ বর্তমানে চতুর্থ বছরে প্রবেশের দ্বারপ্রান্তে রয়েছে। মস্কো ২০২৩ সালেই বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছিল। সেই সময় মস্কো বলেছিল, ২০২৫ সালের শেষ নাগাদ সেখানে ওরেশনিক ক্ষেপণাস্ত্রও মোতায়েন করা হতে পারে।

লুকাশেঙ্কো বলেছেন, গতকাল থেকেই বেলারুশে ওরেশনিক মোতায়েন রয়েছে। এটি এখন যুদ্ধের জন্য প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে। রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র বেলারুশ। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরুর সময় বেলারুশের ভূখণ্ড ব্যবহার করেছিল  মস্কো। গত আগস্টে মিনস্ক বলেছিল, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ন্যাটোর পূর্ব প্রান্তের সীমান্তের কাছে অনুষ্ঠিতব্য যৌথ জাপাদ-২০২৫ (ওয়েস্ট-২০২৫) সামরিক মহড়ার সময় ওরেশনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের অনুশীলন করা হবে।

সূত্র: এএফপি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।