শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

তাইওয়ানে ভূমিকম্পের আঘাত

প্রকাশিত - ১৯ ডিসেম্বর, ২০২৫   ০১:০৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : তাইওয়ানের পূর্বাঞ্চলীয় হুয়ালিয়েন শহরে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শহরটি থেকে ১৮ কিলোমিটার দূরে সাগরে এই ভূমিকম্প হয়েছে বলে দ্বীপটির আবহাওয়া বিষয়ক প্রশাসন জানিয়েছে। তবে ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেছে কি না, সেই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও তথ্য পাওয়া যায়নি। বৃহস্পতিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, তাইওয়ানের পূর্ব উপকূলে মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পে রাজধানী তাইপের বিভিন্ন ভবনও কিছু সময়ের জন্য কেঁপে উঠেছে।

স্থানীয় আবহাওয়া প্রশাসনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার আঘাত হানা এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে ৩১ দশমিক ৬ কিলোমিটার ভূগর্ভে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পূর্বাঞ্চলীয় শহর হুয়ালিয়েন থেকে ১৮ কিলোমিটার দূরে সাগরে। তাইওয়ান দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় সেখানে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। ২০১৬ সালে তাইওয়ানের দক্ষিণাঞ্চলে ভূমিকম্পে শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। আর ১৯৯৯ সালে ৭.৩ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে এই দ্বীপ ভূখণ্ডে দুই হাজারেরও বেশি মানুষ নিহত হন।

সূত্র : রয়টার্স।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।