শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

রাষ্ট্রীয় তহবিল থেকে ১০০ কোটি ডলার ক্ষতিপূরণ নিচ্ছেন ট্রাম্প

প্রকাশিত - ২১ ডিসেম্বর, ২০২৫   ০২:৪৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ২০২২ সালে ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিজের প্রাসাদোপম বাসভবন মার-আ-লাগোতে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের অভিযানে যে ক্ষয়ক্ষতি হয়েছিল, তার ক্ষতিপূরণ বাবদ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় তহবিল থেকে ১০০ কোটি ডলার ক্ষতিপূরণ হিসেবে নিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শিগগিরই এ অর্থ তুলবেন বলে জানিয়েছেন তিনি। ক্ষতিপূরণের এই অর্থ দাতব্য কাজের জন্য দান করে দেবেন বলে প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। গত শুক্রবার নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের রকি মাউন্ট শহরে রিপাবলিকান পার্টির এক সমাবেশে যোগ দিয়েছিলেন ট্রাম্প। সেখানে তিনি বলেন, “ঠগের দল ২০২২ সালে আমার বাড়িতে যে অভিযান চালিয়েছিল, তার ক্ষতিপূরণ বাবদ রাষ্ট্রীয় তহবিল থেকে ১০০ কোটি ডলার চেয়ে আমি একটি মামলা করেছিলাম। সেই মামলার রায় হয়েছে এবং আমি ডলার পাচ্ছি।”

“এটা খুব অদ্ভুত একটা ব্যাপার যে আমিই মামলা করেছিলাম, আবার এখন প্রেসিডেন্ট হিসেবে আমি নিজেকে ক্ষতিপূরণ দিচ্ছি। কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের স্বাক্ষর ছাড়া এই অর্থ ছাড় হবে না। এর কোনো মানে হয়? যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন অদ্ভুত ঘটনা ঘটেনি।” “কয়েকজন আমাকে বলেছেন, এই অর্থ যেন আমি নিজের কাছে রেখে দিই। তবে আমি এমনটা করব না। ক্ষতিপূরণের এই টাকা আমি জনহিতকর কোনো কাজে দান করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। শিগগিরই কোনো ভালো দাতব্য কাজে এই ডলার আমি দিয়ে দেবো।” প্রসঙ্গত, প্রথম মেয়াদে দেশের প্রেসিডেন্ট থাকা অবস্থায় রাষ্ট্রীয় গোপন তথ্য চুরির অভিযোগে ২০২২ সালের আগস্ট মাসে ট্রাম্পের মার-আ-লাগো প্রাসাদে অভিযান চালিয়েছিল এফবিআই। যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয়ের নির্দেশে পরিচালিত হয়েছিল এ অভিযান। সে সময় প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন। সে সময় এ অভিযানের বৈধতাকে চ্যালেঞ্জ করে  এবং ১০০ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়ে আদালতে মামলা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি আদালত ট্রাম্পের পক্ষে রায় দিয়েছেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।