শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

আরবে দেখা গেছে রজবের চাঁদ, রমজানের ক্ষণগণনা শুরু

প্রকাশিত - ২১ ডিসেম্বর, ২০২৫   ০২:৫০ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে দেখা গেছে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রজবের চাঁদ। ফলে কাল রোববার (২১ ডিসেম্বর) আরবি বর্ষপঞ্জিকার সপ্তম মাস রজবের প্রথম দিন হবে। আর রজবের চাঁদ দেখা যাওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে পবিত্র রমজান মাসের ক্ষণগণনা।সংবাদমাধ্যম গালফ নিউজ আজ শনিবার আরব আমিরাতে চাঁদ দেখার তথ্য জানিয়েছে। রজব চারটি পবিত্র মাসের মধ্যে অন্যতম একটি। মুসলিমদের কাছে রজব মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই মাস থেকেই মূলত পবিত্র রমজানের প্রস্তুতি শুরু হয়। রজব ও এর পরের মাস শা’বান শেষ হলেই আসে রহমতের মাস রমজান।

রজব ও শাবান মাস যদি ২৯ বা ৩০ দিন পূর্ণ করে, তবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ৬০ থেকে ৬১ দিনের মধ্যেই রমজান শুরু হতে যাচ্ছে। হাদিসে এসেছে, রজব মাস শুরু হলে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) দোয়া করতেন যেন মহান আল্লাহ রজব ও শা’বান মাসকে বরকতময় করে দেন এবং সবাইকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। আরবি মাস যেহেতু চাঁদ দেখার ওপর নির্ভর করে নির্ধারিত হয় তাই রমজানের চাঁদ দেখে নিশ্চিত হওয়া যাবে আগামী বছর কবে পবিত্র ও মহিমান্বিত এ মাস শুরু হবে। এদিকে আজ দিনের বেলাতেই আবুধাবির আল খাতিম জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণাগার থেকে রজবের চাঁদের ছবি তুলতে সমর্থ হয়েছিলেন বিজ্ঞানীরা।

সূত্র: গালফ নিউজ

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।