শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

সুদানে মার্কেটে ড্রোন হামলায় ১০ জন নিহত

প্রকাশিত - ২২ ডিসেম্বর, ২০২৫   ০২:১৪ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : সুদানের দক্ষিণ দারফুরের একটি ব্যস্ত মার্কেটে ড্রোন হামলায় ১০ জন নিহত হয়েছেন। তবে কে এ হামলা চালিয়েছে সেটি নিশ্চিত নয়। সুদানের বিভিন্ন জায়গায় সেনাবাহিনী ও প্যারামিলিটারি র‌্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) মধ্যে লড়াইয়ের তীব্রতা বেড়েছে। এমন সময় ব্যস্ত মার্কেটে হামলার ঘটনা ঘটল। ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে লড়াই শুরু হয়। যা রূপ নেয় রক্তক্ষয়ী ও ভয়াবহ গৃহযুদ্ধে। এই যুদ্ধে এখন পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। ঘরবাড়ি ছাড়া হয়েছেন ১ কোটি ২০ লাখ মানুষ। এরসঙ্গে দেশটিতে দেখা দিয়েছে দুর্ভিক্ষ।

মানবাধিকার সংস্থা নর্থ দারফুর ইমার্জেন্সি রুমস কাউন্সিল জানিয়েছে, গতকাল শনিবার (২০ ডিসেম্বর) আরএসএফের নিয়ন্ত্রণাধীন মালহার শহরের আল-হারা মার্কেটে এ ড্রোন হামলার ঘটনা ঘটে। তবে কারা হামলা চালিয়েছে সেটি জানায়নি সংস্থাটি। ড্রোন হামলার পর অসংখ্য দোকানে আগুন লেগে যায় এবং অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে জানিয়েছে তারা।

সূত্র: দ্য নিউ আরব

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।