শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

পাকিস্তানে অতর্কিত হামলায় পাঁচ পুলিশ নিহত

প্রকাশিত - ২৩ ডিসেম্বর, ২০২৫   ০৩:২৪ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় সন্ত্রাসীদের অতর্কিত গুলিতে পাঁচ পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এ হামলার ঘটনা ঘটে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি জানিয়েছেন, হামলা হয়েছে কারাক জেলায়। প্রাদেশিক পুলিশ প্রশাসন জানিয়েছে, একটি গাড়িতে করে পুলিশ কর্মকর্তারা যাচ্ছিলেন। সন্ত্রাসীরা প্রথমে সড়কে পুঁতে রাখা বোমার বিস্ফোরণ ঘটিয়ে গাড়িটি থামিয়ে দেয়। এরপর পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে চার কর্মকর্তা ও গাড়ির চালক নিহত হন। হামলার নিন্দা জানিয়ে মহসিন নাকবি বলেছেন, “নিরাপত্তা বাহিনীর ওপর হামলা বর্বরতা এবং নির্মমতা। শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না। রাষ্ট্র আরও শক্তি প্রয়োগ করে হামলার জবাব দেবে।”

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও এ হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, “পুলিশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে সবসময় সম্মুখসারিতে ছিল।” হামলার পর পর নিরাপত্তা বাহিনীর বড় একটি দল হামলাকারীদের ধরতে ঘটনাস্থলের আশপাশে গেছে। এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি। খাইবার পাখতুনখাওয়ায় তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) সন্ত্রাসীদের আধিপত্য রয়েছে। সেখানে পাকিস্তানের সেনাবাহিনী, পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যদের ওপর প্রায়ই হামলা চালায় তারা। টিটিপির সন্ত্রাসীদের কারণে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ইতিহাসে সবচেয়ে খারাপ হয়ে গেছে। পাকিস্তানি বিমানবাহিনী গত মাসে আফগানিস্তানের বিভিন্ন জায়গায় সরাসরি বিমান হামলাও চালিয়েছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।