শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা

প্রকাশিত - ২৩ ডিসেম্বর, ২০২৫   ০৪:০৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করছে হিন্দুত্ববাদী দল বিশ্ব হিন্দু পরিষদ ও বজরঙ্গি দল। তাদের বিক্ষোভ সামনে রেখে হাইকমিশনের নিরাপত্তা বাড়িয়েছিল পুলিশ ও প্রশাসন। তবে পুলিশের ব্যারিকেড ভেঙে হাইকমিশনে ঢোকার চেষ্টা করেছিল তারা। এ সময় তাদের সরিয়ে দিতে পুলিশ লাঠিচার্জ করেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এই বিক্ষোভ শুরু হয়। তখন শত শত মানুষ বাংলাদেশ হাইকমিশনের সামনে জড়ো হন।

সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে ফেলায় সেখানকার পরিস্থিতি এখনো উত্তপ্ত রয়েছে। তবে নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। হাইকমিশনের নিরাপত্তার কথা চিন্তা করে সেখানে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়। এছাড়া পুলিশের পাশাপাশি আনা হয় প্যারামিলিটারি বাহিনীর সদস্যদের। ময়মনসিংহের ভালুকায় দীপু দাস নামে এক যুবককে হত্যার ঘটনায় এই বিক্ষোভের ডাক দেয় ভারতের হিন্দুত্ববাদী দলগুলো।

ফের ভারতীয় হাইকমিশনারকে তলব  বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে আবারও তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ভারতীয় দূতকে তলব করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, মঙ্গলবার সকাল ৯টা ৪০ মিনিটে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের দপ্তরে যান। আসা-যাওয়া মিলিয়ে পাঁচ মিনেটের কম সময়ের মধ্যে মন্ত্রণালয় থেকে বেরিয়ে যান প্রণয় ভার্মা।

এর আগে, গত ১৪ ডিসেম্বর প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। সেদিন ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যাহত উসকানিমূলক বক্তব্যে সরকারের উদ্বেগের কথা জানানো হয়েছে। পাশাপাশি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের ভারতে পালিয়ে যাওয়া প্রতিরোধে দেশটির সহযোগিতা কামনা করা হয়। ঢাকার একটি কূটনৈতিক সূত্র বলছে, দিল্লি, কলকাতাসহ ভারতের বিভিন্ন স্থানে থাকা বাংলাদেশি মিশন এবং কূটনীতিকের নিরাপত্তা ইস্যুতে ভারতের হাইকমিশনারকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সূত্র: এনডিটিভি

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।