শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

মিসাইল নিয়ে কোনো আলোচনায় নয় : ইরান

প্রকাশিত - ২৩ ডিসেম্বর, ২০২৫   ০৪:১২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : নিজেদের মিসাইল প্রোগ্রাম নিয়ে কোনো আলোচনা হবে না বলে জানিয়েছে ইরান। দেশটি বলেছে, তাদের এ প্রোগ্রাম প্রতিরক্ষার এবং বিদেশি শক্তিকে হামলা থেকে বিরত রাখার জন্য। ফলে এটা নিয়ে তারা কোনো আলোচনা করবে না। সোমবার (২২ ডিসেম্বর) এমন তথ্য জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঈসমাইল বাকাঈ। ইরান নতুন করে তাদের মিসাইল মহড়া শুরু করেছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে শঙ্কা প্রকাশ করেছে দখলদার ইসরায়েল। তারা বলেছে, ইরান মহড়ার আড়ালে তাদের ওপর হামলা চালাতে পারে। এরমধ্যেই ইরান জানাল নিজেদের মিসাইল নিয়ে তারা কোনো ধরনের আলোচনা করবে না।

সাপ্তাহিক ব্রিফিংয়ে ঈসমাইল বাকাঈ বলেন, “ইরানের মিসাইল পোগ্রাম তৈরি করা হয়েছে ইরানের ভূখণ্ড রক্ষার জন্য, এ নিয়ে কোনো আলোচনার জন্য নয়। যেহেতু বিদেশি আগ্রাসন আটকানোর জন্য এই পোগ্রাম ডিজাইন করা হয়েছে। ফলে মিসাইল পোগ্রাম নিয়ে কোনো কথা হবে না।” গত জুনে দখলদার ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হয়। যা ১২ দিন স্থায়ী হয়েছিল। এ সময় ইসরায়েলের বিভিন্ন জায়গায় নির্ভুল মিসাইল হামলা চালিয়েছে তেহরান। ইরানের মিসাইল ও পারমাণবিক কার্যক্রমকে নিজেদের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখে ইসরায়েল।

সূত্র: আল আরাবিয়া

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।