শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ঢাবি বিজ্ঞান কারখানার নতুন ওয়েবসাইট উদ্বোধন

প্রকাশিত - ২৬ ডিসেম্বর, ২০২৫   ১২:২১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার নতুন ওয়েবসাইট https://www.du.ac.bd/offices/OSW  আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী  বুধবার এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ওয়েবসাইট উদ্বোধন করেন।এসময় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম এবং বিজ্ঞান কারখানার ইনচার্জ অধ্যাপক ড. জুলফিকার হাসান খানসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বহুতল ভবন নির্মাণ এবং উন্নত ও আধুনিক মেশিন স্থাপনের মাধ্যমে বিজ্ঞান কারখানার আধুনিকায়ন করা হবে। নতুন ওয়েবসাইটের মাধ্যমে বিজ্ঞান কারখানার কার্যক্রম আরও স্বচ্ছ, গতিশীল ও আধুনিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন