শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

পাকিস্তানিদের জন্য ১০ হাজার ৫০০ চাকরি বরাদ্দ করল ইতালি

প্রকাশিত - ২৮ ডিসেম্বর, ২০২৫   ০৩:৩৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : কাজ করতে আসতে ইচ্ছুক পাকিস্তানি জন্য ১০ হাজার ৫০০টি চাকরি বরাদ্দ করেছে ইতালির সরকার। পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের প্রবাসী পাকিস্তানি কল্যাণ মন্ত্রণালয় আজ গতকাল শনিবার এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য। বিবৃতিতে বলা হয়েছে, চাকরিগুলো বেশিরভাগই জাহাজভাঙা, স্বাস্থ্যসেবা ও এবং কৃষি খাতের। এছাড়া দক্ষ ও আধা-দক্ষ পাকিস্তানিরা ওয়েল্ডিং, টেকনিক্যাল সার্ভিস, রান্না, রেস্তোরাঁর কর্মচারী ও গৃহকর্মী হিসেবেও কাজ পেতে পারবেন। এসব খাতেও কিছু চাকরি বরাদ্দ করা হয়েছে পাকিস্তানিদের জন্য। উল্লেখ্য, এই প্রথম ইউরোপের কোনো দেশ পাকিস্তানির জন্য চাকরি বরাদ্দ করেছে। আগামী তিন বছরে বরাদ্দের এই কোটা ইতালির সরকার পূরণ করবে বলে উল্লেখ করা হয়েছে প্রবাসী পাকিস্তানি কল্যাণ মন্ত্রণালয়ের বিবৃতিতে।

আরও বলা হয়েছে, এই কর্মসংস্থান কোটা নিয়ে সম্প্রতি ইতালির সরকারের সঙ্গে পাকিস্তানের সরকারের একটি চুক্তি হয়েছে। সেই চুক্তি অনুসারে, চাকরির কোটা পূরণের জন্য আগামী তিন বছরের প্রতি বছর পাকিস্তান থেকে মোট ৩ হাজার ৫০০ জন পাকিস্তানিকে বৈধভাবে গ্রহণ করবে ইতালির সরকার। প্রাবাসী পাকিস্তানি কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সালিক হুসাইন ইতালির এ পদক্ষেপকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, ইতালির সরকারের সঙ্গে স্বাক্ষরিত এই চুক্তিটি পাকিস্তানের জন্য একটি মাইলফলক। “ইউরোপের শ্রমবাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করার জন্য ইতালির সরকারের এই প্রস্তাব পাকিস্তানিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।” তিনি আরও জানিয়েছেন, চুক্তি বাস্তবায়নের জন্য  ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে যৌথভাবে কাজ করবে পাকিস্তান-ইতালি ওয়ার্কিং কমিটি।

সূত্র : জিও নিউজ

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।