শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

ইন্দোনেশিয়ায় বৃদ্ধাশ্রমে আগুন লেগে নিহত ১৬

প্রকাশিত - ২৯ ডিসেম্বর, ২০২৫   ০৫:০১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের মানাদো শহরে একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের জেরে নিহত হয়েছেন অন্তত ১৬ জন এবং দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও তিন জন। ইন্দোনেশীয় বার্তাসংস্থা অন্তরা নিউজের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।মানাদো পুলিশের কর্মকর্তা আলমসিয়াহ পি. হাসিবুয়ান অন্তরা নিউজকে জানিয়েছেন, রোববার গভীর রাতে আগুন লেগেছিল। সোমবার ভোরের দিকে নিয়ন্ত্রণে আসে সেই আগুন। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও জানা যায়নি, তবে পুলিশ ইতোমধ্যে এ বিষয়ে তদন্ত শুরু করেছে।

ইন্দোনেশীয় টিভি চ্যানেল মেট্রো টিভি বৃদ্ধনিবাসটিতে আগুনের ভিডিওচিত্র প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে আগুনের লেলিহান শিখা রীতিমতো গ্রাস করছে বৃদ্ধনিবাস ভবনটিকে, সেখানে বসবাসরতরা জীবন বাঁচাতে সাহায্যের জন্য আকুতি জানাচ্ছেন। মানাদো ফায়ার সার্ভিস বিভাগের প্রধান জিমি রতিনসুলু জানিয়েছেন, অগ্নিকাণ্ডের শিকার ও বৃদ্ধনিবাস ভবনটিতে যারা ছিলেন, তাদের বেশিরভাগই বয়সজনিত কারণে শারীরিকভাবে দুর্বল। আগুন লাগার পর ভবনটিতে আটকা পড়েছিলেন তারা।


সূত্র : রয়টার্স

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।