২৪ঘণ্টা অনলাইন : বাংলাদেশ কিন্ডারগার্টের এসোসিয়েশন ২০২৫ সালের কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করেছে। ৩০ নভেম্বর বিকেলে এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যালয়ে এই ফল প্রকাশ করা হয়। অনুষ্ঠানে সংগঠনের শিক্ষা সম্পাদক মিরাজ হোসাইন সভাপতিত্বে করেন। ফল প্রকাশ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. আবদুল হালিম। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান, উত্তরঞ্চলের সভাপতি শাহ্ আলম নূর, সিনিয়র সহ-সভাপতি মেজর (অব.) আবু মোতাহার মো. সোহেল, যুগ্ম সম্পাদক আব্দুস সবুর, বাচ্চু মিয়া, আজহারুল হক, রতন কুমার দত্ত, কামাল হোসেন, তাহিয়াত প্রমুখ।
বাংলাদেশ কিন্ডারগার্টের এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক এস আহমদ খান সাইফুল বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করেন। কিন্ডারগার্টেন বৃত্তি ২০২৫ শিক্ষাবর্ষে ট্যালেন্টপুলে ৪৪ জন, এ-গ্রেড ৬২ জন, বি-গ্রেড ৮৪ জন এবং সাধারণ গ্রেড ১৩০ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহ ও প্রতিযোগিতার মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করে। বৃত্তি পরীক্ষার মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের প্রাথমিক স্তর থেকেই উৎসাহিত করা এবং মানসম্মত শিক্ষার পরিবেশ আরও শক্তিশালী করাই মূল উদ্দেশ্য।
ফলাফল প্রকাশের মধ্য দিয়ে চলতি বছরের সকল কার্যক্রম সফলভাবে সমাপ্ত হয়েছে। অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে অংশগ্রহণ করা সকল শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক ও পরীক্ষার্থীদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানানো হয়।
