শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

পশ্চিম তীর ইস্যুতে নেতানিয়াহুর সঙ্গে ‘শতভাগ’ একমত নন ট্রাম্প

প্রকাশিত - ৩১ ডিসেম্বর, ২০২৫   ০২:৫৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফিলিস্তিনের পশ্চিম তীর ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে শতভাগ একমত নন তিনি। তবে তার প্রত্যাশা, আলোচনার ভিত্তিতে শেষ পর্যন্ত এ বিষয়ে একটি ঐকমত্যে পৌঁছাতে পারবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। গত সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ট্রাম্পের ব্যক্তিগত মালিকানাধীন প্রাসাদ মার-আ-লাগোতে বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট ট্রাম্প। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত পরিকল্পনা অনুসারে যে যুদ্ধবিরতি চলছে—  সেটির দ্বিতীয় পর্যায়ে উত্তরণ সংক্রান্ত বিভিন্ন ইস্যু ছিল বৈঠকের প্রধান বিষয়বস্তু।

বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকরা ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলে চলমান সহিংসতার ব্যাপারে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, “বৈঠকের দীর্ঘ সময়জুড়ে আমরা পশ্চিম তীর নিয়ে আলোচনা করেছি। এ ইস্যুতে বিস্তৃত আলোচনা হয়েছে এবং আমি এটা বলব না যে যুক্তরাষ্ট্র পশ্চিম তীর ইস্যুতে ইসরায়েলের সঙ্গে শতভাগ একমত। কিন্তু আমার মনে হয় শেষ পর্যন্ত একটা ঐকমত্যে আমরা পৌঁছাতে পারব।”

“যথাসময়ে আমরা এ ব্যাপারে ঘোষণা দেবো, তবে নেতানিয়াহুকে অবশ্যই সঠিক কাজটি করতে হবে এবং তিনি তা করবেন।” প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালানোর পরের দিন ৮ অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। টানা দু’ বছর অভিযান চালানোর পর ২০২৫ সালের ১০ অক্টোবর প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনা মেনে নিয়ে গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে আইডিএফ এবং হামাস।

গাজায় অভিযান চলার সময় পশ্চিম তীরে বসবাসরত ফিলিস্তিনিদের ওপর ব্যাপক নির্যাতন-নিপীড়ন চালায় ইসরায়েলি পুলিশ ও বসতি স্থাপনকারীরা, যা এখনও চলছে। ফিলিস্তিনের সরকারি তথ্য অনুযায়ী, ২০২৩ সাল থেকে এখন পর্যন্ত সেটলার ও পুলিশের সহিংসতায় নিহত হয়েছেন কমপক্ষে ১ হাজার ১০৩ জন এবং আহত হয়েছেন প্রায় ১১ হাজার জন। এর বাইরে গ্রেপ্তার হয়ে কারা অন্তরীণ আছেন প্রায় ২১ হাজার ফিলিস্তিনি।

সূত্র : আনাদোলু এজেন্সি

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।