শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

বছরের শেষ দিন ৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান

প্রকাশিত - ০১ জানুয়ারি, ২০২৬   ০১:৪২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ২০২৫ সালের শেষ দিন ৩১ ডিসেম্বর ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। গতকাল বুধবার স্থানীয় সময় বিকেল ৫টা ২৬ মিনিটে হয়েছে এ ভূমিকম্প। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব গবেষণা সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে গতকালের ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল জাপানের পূর্বাঞ্চলীয় শহর নোডার উপকূলে। ভূপৃষ্ঠের ১৯ দশমিক ৩ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

তবে সমুদ্র উপকূলে ভূমিকম্পটির উৎপত্তিস্থল হলেও এতে সুনামির আশঙ্কা নেই বলে এক বিবৃতিতে জানিয়েছে জাপানের আবহাওয়া দপ্তর। এছাড়া ভূমিকম্পের জেরে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও উল্লেখ করা হয়েছে আবহাওয়া দপ্তরের বিবৃতিতে। গত নভেম্বর-ডিসেম্বরে এই নিয়ে মোট ৪টি ভূমিকম্প হলো জাপানে। ৩০ নভেম্বর জাপানে পর পর দু’টি ভূমিকম্প হয়েছিল। ৫ দশমিক ৬ এবং ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প দু’টির উৎপত্তিস্থল ছিল দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কিউশু’র তোকারা দ্বীপে।

এরপর ৮ ডিসেম্বর জাপানের উত্তরাঞ্চলীয় প্রদেশ হনশু-তে আঘাত হানে ৭ দশমিক ৫ মাত্রার একটি বড় ভূমিকম্প। এতে আহত হয়েছিলেন ৩০ জন। জাপানের আবহাওয়া দপ্তর সুনামি সতর্কতা জারি করায় সেবার বিভিন্ন উপকূলীয় অঞ্চল থেকে ৯০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল।

ভৌগলিকভাবে প্রশান্ত মহাসাগর অঞ্চলের প্যাসিফিক বেসিনের ‘আগ্নেয় মেখলা’ (রিং অব ফায়ার)-এর ওপর অবস্থান হওয়ার কারণে জাপান বিশ্বের সবচেয়ে বড় ভূমিকম্পপ্রবণ দেশ। দেশটিতে প্রতি পাঁচ মিনিটে একবার ভূমিকম্প হয়। ইউএসজিএসের হিসেব অনুযায়ী, প্রতি বছর বিশ্বে যত ভূমিকম্প হয়— তার ২০ শতাংশই হয় জাপানে। জাপানে এযাবৎকালের সবচেয়ে বড় ও ভয়াবহ ভূমিকম্পটি হয়েছিল ২০১১ সালের ১১ মার্চ। ৯ মাত্রার সেই ভূমিকম্পে প্রাণ হারিয়েছিলেন প্রায় ২০ হাজার মানুষ।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।