শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

দেশে দেশে চলছে নতুন বছরকে বরণ

প্রকাশিত - ০১ জানুয়ারি, ২০২৬   ০১:৪৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : নতুন বছর ২০২৬! বাংলাদেশে শুরু হতে আর বাকি মাত্র দুই ঘণ্টা। তবে বিশ্বের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে নতুন বছর বরণ শুরু হয়ে গেছে। সবার আগে নতুন বছরকে স্বাগত জানায় প্রশান্ত মহাসাগরীয় দেশ কিরিবাতির কিরিতিমাতিতে। এরপর একে একে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার বিভিন্ন অংশে নতুন বছর শুরু হয়। সংবাদমাধ্যম বিবিসি সর্বশেষ দক্ষিণ কোরিয়া ও জাপানে নতুন বছর শুরু হওয়ার তথ্য জানিয়েছে।

প্রতি বছরের মতো এবারও অস্ট্রেলিয়ার সিডনির বিখ্যাত অপেরা হাউজের সামনে ছিল চোখ ধাঁধাঁনো আতশবাজির প্রদর্শনী। নতুন বছরে জাপানে থাকে সরকারি ছুটি। এদিনটি দেশটির অন্যতম বড় উৎসব। ফলে সাধারণ মানুষ আগে থেকেই দিনটির জন্য প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। জাপান ও দক্ষিণ কোরিয়ার পর চীনও পা দিয়েছে নতুন বছরে। এরসঙ্গে যুক্ত হয়েছে ফিলিপাইন, জাপান, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াও।


সূত্র: বিবিসি

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।