শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

পাকিস্তানের স্পিকারের কাছে এগিয়ে গিয়ে কথা বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত - ০১ জানুয়ারি, ২০২৬   ০১:৫৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শেষ বিদায় জানাতে ঢাকায় এসেছেন বেশ কয়েকটি দেশের মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তারা। এরমধ্যে আছেন পাকিস্তানের স্পিকার সরদার আয়াজ সাদিক ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

গত মে মাসে এ দুই দেশের মধ্যে টানা চারদিন রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এরপর তাদের মধ্যে সম্পর্ক তলানিরও নিচে চলে যায়। এমন সময়ই ঢাকায় আজ বুধবার (৩১ ডিসেম্বর) দেখা হয়ে গেছে দুই বৈরি দেশের স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রীর। একাধিক ছবি ও ভিডিওতে দেখা গেছে, তারা দুজন একে-অপরের হাত ধরে আছেন এবং কথা বলছেন।

পাকিস্তানের জাতীয় পরিষদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছে, খালেদা জিয়ার জন্য তৈরি করা শোক বইতে স্বাক্ষর করতে যাওয়ার পর এস জয়শঙ্কর নিজ থেকে তাদের স্পিকারের কাছে এগিয়ে যান এবং কথা বলেন। ওই সময় এস জয়শঙ্কর স্পিকার সরদার আয়াজ সাদিককে বলেন ‘আপনাকে আমি চিনতে পেরেছি’।

এ ব্যাপারে পাকিস্তানের জাতীয় পরিষদ বলেছে, “বিভিন্ন দেশের প্রতিনিধি ও পররাষ্ট্রমন্ত্রীদের উপস্থিতিতে বেগম খালেদা জিয়ার শোক বইয়ে বার্তা লেখতে যাওয়ার পর স্পিকার সরদার আয়াজ সাদিকের কাছে আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি স্পিকারের সঙ্গে হাত মেলান। ভারতের মন্ত্রী তার পরিচয় দিয়ে স্পিকারকে বলেন তিনি তাকে চিনতে পেরেছেন।”

“২০২৫ সালের মে মাসে ভারত-পাকিস্তানের দ্বন্দ্বের পর এটি ছিল ভারতের পক্ষ থেকে প্রথম কোনো উচ্চপর্যায়ের যোগাযোগ। উল্লেখযোগ্য যে, বিনা উস্কানিমূলক উত্তেজনা রোধে পাকিস্তান সবসময় আলোচনা, সংযম ও সহযোগিতামূলক সম্পর্ককে গুরুত্ব দিয়েছে— যারমধ্যে আছে শান্তি আলোচনার প্রস্তাব এবং পেহেলগাম হামলার যৌথ তদন্ত।”

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।