শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ভেনেজুয়েলায় মার্কিন অভিযান : এ পর্যন্ত যা জানা গেল

প্রকাশিত - ০৪ জানুয়ারি, ২০২৬   ০১:৫২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার প্রতিবাদে রাস্তায় নেমেছেন তার সমর্থকরা নজিরবিহীন এক অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া এবং পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় চলছে। এই অভিযানের পর এখন পর্যন্ত যেসব তথ্য পাওয়া গেল— 

যুক্তরাষ্ট্র সময় শনিবার রাতে মাদুরো ও তার স্ত্রীকে বহনকারী বিমানটি নিউইয়র্কের স্টুয়ার্ট এয়ার ন্যাশনাল গার্ড বেসে অবতরণ করে। মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, এরপর তাকে সরাসরি ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে (এমডিসি) নিয়ে যাওয়া হয়। এই কারাগারটি জেফরি এপস্টাইনের সহযোগী ঘিসলেইন ম্যাক্সওয়েল এবং বর্তমান সময়ের আলোচিত র‍্যাপার শন ‘ডিডি’ কম্বসের মতো হাই-প্রোফাইল বন্দিদের রাখার জন্য পরিচিত। এদিকে মাদুরোর অনুপস্থিতিতে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট ভাইস-প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছে। আদালতের পক্ষ থেকে বলা হয়েছে, প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখা এবং দেশের সার্বিক প্রতিরক্ষা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার রাতে সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, ভেনেজুয়েলার ভবিষ্যৎ কোন দিকে যাবে তার ‘শর্ত’ এখন যুক্তরাষ্ট্র নির্ধারণ করবে। এ সময় তিনি ডোনাল্ড ট্রাম্পকে  ‘প্রেসিডেন্ট অব অ্যাকশন আখ্যা’ দিয়ে তার প্রশংসা করেন। হামলার পর ক্যারিবীয় অঞ্চলের আকাশসীমায় যে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, তা মার্কিন ইস্টার্ন টাইম দুপুর ১২টা থেকে তুলে নেওয়া হবে বলেও জানানো হয়েছে।  

মাদুরোকে আটকের ঘটনায় বিশ্বনেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, মাদুরো শাসনের অবসান নিয়ে ব্রিটেনের কোনো আক্ষেপ নেই। তিনি একটি ‘নিরাপদ ও শান্তিপূর্ণ উত্তরণ’ নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবেন বলে জানান। তবে এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা। তিনি এই অভিযানকে একটি ‘অগ্রহণযোগ্য সীমা লঙ্ঘন’ হিসেবে অভিহিত করেছেন এবং এই ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়কে কঠোর প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানিয়েছেন। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।