শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

তারেক রহমানের বাসার সামনে থেকে সন্দেহভাজন দুইজন আটক

প্রকাশিত - ০৪ জানুয়ারি, ২০২৬   ০৫:০২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৯৬ নম্বর বাসভবন এলাকা থেকে সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ ও সিএসএফ। রোববার (৪ জানুয়ারি) বিকেলে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ১০টা ৫০ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুলশানের ১৯৬ নম্বর বাসভবনের সামনে মো. রুহুল আমিন (৪৬) নামের এক ব্যক্তি তারেক রহমানের বাসা ও পার্শ্ববর্তী গাড়ির বিভিন্ন এঙ্গেল থেকে ছবি তুলছিলেন। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ ও সিএসএফ সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অসংলগ্ন তথ্য পাওয়ায় তাকে আটক করা হয়। আটক রুহুল আমিনের বাড়ি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায়। এর কিছুক্ষণ পর বেলা ১১টা ১৫ মিনিটে একই বাসভবনের সামনে থেকে মো. ওমর ফারুক নামের এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। তার দেহ তল্লাশির সময় তার কাছ থেকে দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। আটক ব্যক্তির বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন