শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

নাইজেরিয়ায় নৌকা ডুবে নিহত ২৬, নিখোঁজ ১৪

প্রকাশিত - ০৫ জানুয়ারি, ২০২৬   ১২:২৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলিাইন : নাইজেরিয়ার উত্তর-পূর্ব অঞ্চলে কৃষক ও জেলেদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে এবং আরও ১৪ জন নিখোঁজ রয়েছেন বলে রোববার দেশটির জরুরি সেবা বিভাগ জানিয়েছে। নাইজেরিয়ার মাইদুগুরি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ইয়োবি রাজ্যের স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির নির্বাহী পরিচালক মোহাম্মদ গোজে এএফপিকে জানান, শনিবার গভীর রাতে জিগাওয়া রাজ্য থেকে ইয়োবি রাজ্যে যাওয়ার পথে একটি সাধারণ যাত্রীবাহী নৌকা উল্টে গেলে দুর্ঘটনাটি ঘটে। তিনি বলেন, এ পর্যন্ত স্বেচ্ছাসেবক ও উদ্ধারকারী দল ২৬ জনের মরদেহ উদ্ধার করেছে। আরও ১৪ জন নিখোঁজ রয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।