শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ইরানে হস্তক্ষেপ করতে পারে যুক্তরাষ্ট্র

প্রকাশিত - ০৬ জানুয়ারি, ২০২৬   ০৩:৩৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের পর এবার ইরানে হস্তক্ষেপ করতে পারে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি সংবাদমাধ্যম ও যুক্তরাষ্ট্রের এক আইন প্রণেতা এমন ইঙ্গিত দিয়েছে। গতকাল সোমবার (৫ জানুয়ারি) সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এক প্রতিবেদন জানিয়েছে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে ইরানে যে বিক্ষোভ চলছে সেখানে কিছু হস্তক্ষেপ করতে পারে যুক্তরাষ্ট্র।

এরআগে রিপাবলিকান সিনেটর ও ট্রাম্পের মিত্র লিন্ডসে গ্রাহাম সংবাদমাধ্যম ফক্স নিউজের একটি অনুষ্ঠানে উপস্থিত হন ‘মেক ইরান গ্রেট অ্যাগেইন’ ক্যাপ পরে। সঙ্গে তিনি বলেন, “আমি প্রার্থনা ও আশা করি ২০২৬ সাল হবে সেই বছর যেখানে ইরানকে আমরা আবারও গ্রেট বানাব।” মাদুরোকে অপহরণের আগেরদিন ট্রাম্প হুমকি দেন ইরান যদি বিক্ষোভকারীদের হত্যা করে তাহলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে। তবে ইরানে না করে তিনি ভেনেজুয়েলায় হামলা চালিয়ে মাদুরোকে ধরে নিয়ে আসার নির্দেশ দেন।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ইরানি রিয়ালের অবিশ্বাস্য পতন হয়েছে। যা সাধারণ মানুষের জীবন ও অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছে। এর জেরে সাধারণ মানুষ রাস্তায় নেমে এসে বিক্ষোভ শুরু করেন। যা প্রায় সাতদিন ধরে টানা চলছে। মার্কিন সেনারা ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরে নিয়ে আসার পর এখন কিউবা, কলম্বিয়া এবং মেক্সিকোতে হামলা চালাতে পারে। এরসঙ্গে যুক্ত হয়েছে ডেনমার্কের গ্রিনল্যান্ডও।

সূত্র : মিডেল ইস্ট 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।