শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ইরান সরকার বিপদে, বিক্ষোভকারীদের হত্যা করলে কঠোর হামলা চালানো হবে

প্রকাশিত - ১০ জানুয়ারি, ২০২৬   ০১:৩৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : চলমান আন্দোলনের বিক্ষোভকারীদের যদি ইরান সরকার হত্যা করে তাহলে দেশটিতে কঠোর হামলা চালানো হবে বলে নতুন করে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান সরকার এ মুহূর্তে বিপদে আছে বলেও মন্তব্য করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (৯ জানুয়ারি) হোয়াইট হাউজে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “ইরান (সরকার) বড় বিপদে আছে। আমার কাছে মনে হচ্ছে বিক্ষোভকারীরা অনেক শহরের নিয়ন্ত্রণ নিয়েছে, এমনটি সম্ভব হতে পারে যা কয়েক সপ্তাহ আগে কেউ চিন্তাও করেনি। আমরা খুবই সতর্কতার সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।”

ট্রাম্প আরও বলেছেন, “আমি শক্তিশালী বার্তা দিয়েছি, যদি আগের মতো তারা বিক্ষোভকারীদের হত্যা করা শুরু করে, আমরা এরসঙ্গে জড়িত হব। এর অর্থ এই নয় যে, আমাদের সেনারা ইরানে যাবে। কিন্তু এর অর্থ হলো তাদের সেখানে খুবই কঠোর… কঠোর হামলা চালাব, যেখানে হামলা চালালে তারা সবচেয়ে আঘাতপ্রাপ্ত হবে। এমনটি হোক আমরা চাই না।” ইরানের বিক্ষোভকে অসাধারণ উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, “ইরানে যা হচ্ছে তা বেশ অসাধারণ। ইরান সরকার বেশ খারাপ করেছে। তারা তাদের নাগরিকদের সঙ্গে খুব খারাপ করেছে। এখন তারা সেটির জবাব পাচ্ছে।”

সূত্র: টাইমস অব ইসরায়েল

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।