শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

তেহরানসহ ইরানের বিভিন্ন জায়গায় ফের নেমে এসেছেন হাজার হাজার বিক্ষোভকারী

প্রকাশিত - ১০ জানুয়ারি, ২০২৬   ০১:৪৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বৃহস্পতিবারের বড় বিক্ষোভের পর শুক্রবার (৯ জানুয়ারি) রাতেও বিভিন্ন জায়গায় জড়ো হয়েছেন হাজার হাজার বিক্ষোভকারী। লন্ডন থেকে প্রচারিত সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, রাজধানী তেহরানের সাদাতাবাদে হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন। এছাড়া কুদস স্কয়ারেও অনেকে এসেছেন। এর পাশাপাশি তাবরিজেও বিক্ষোভকারীদের দেখা গেছে। ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ও মোবাইল নেটওয়ার্ক সেবা ব্যহত হওয়া সত্ত্বেও মানুষ বিভিন্ন জায়গায় জড়ো হয়েছেন। তারা ‘স্বৈরাচারের মৃত্যু হোক’-সহ বিভিন্ন স্লোগান দিয়েছেন।

বৃহস্পতিবার রাতে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটলেও শুক্রবার রাতের পরিস্থিতি এখনো পুরোপুরি স্পষ্ট নয়। সর্বশেষ খবর অনুযায়ী ইরানে এখন শুক্রবার মধ্যরাত এবং বিক্ষোভ চলমান রয়েছে। নাভিদ মোহেব্বি নামে এক্স অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে ইরানের দ্বিতীয় বৃহৎ শহর মাসহাদে এত মানুষ জড়ো হয়েছেন যে এক দিক থেকে আরেক দিক দেখা যাচ্ছে না। এটি আয়াতুল্লাহ খামেনির হোম টাউন।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।