শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

আরব সাগরে ক্ষেপণাস্ত্র-ড্রোনের পরীক্ষামূলক উৎক্ষেপণ করল পাকিস্তান

প্রকাশিত - ১১ জানুয়ারি, ২০২৬   ০২:২৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : আরব সাগরের উত্তরাংশে নিজেদের তৈরি সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্র, স্থল ও আকাশপথে ব্যবহারের উপযোগী সুইসাইডাল ড্রোন এবং ও জলপথে ব্যবহার ও আঘাত হানার উপযোগী ইউএসভি ড্রোনের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে পাকিস্তান। দেশটির সামরিক বাহিনীর আন্তঃসংযোগ দপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য।

বিবৃতিতে বলা হয়েছে, “শনিবার আরব সাগরের উত্তরাংশে এক মহড়ায় এলওয়াই সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্র, সুইসাইডাল ড্রোন এবং এইএসভি ড্রোনের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে পাকিস্তানের সেনাবাহিনীর কমান্ডার পাকিস্তান ফ্লিট। এই যুদ্ধাস্ত্রগুলোর পারফরম্যান্স এবং নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করার সক্ষমতা যাচাই করতে এই মহড়ার আয়োজন করা হয়েছিল। মহড়া এবং উৎক্ষেপণ সফল হয়েছে।”

গত ৩ জানুয়ারি পাকিস্তানের বিমান বাহিনী পরীক্ষামূলকভাবে নিজের তৈরি ক্ষেপণাস্ত্র তৈমুর উৎক্ষেপণ। করেছিল। এই ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ ৬০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। তার আগে ২০২৫ সালের নভেম্বরে আরব সাগরে মহড়া করেছিল পাকিস্তানের নৌবাহিনী। সেবারের মহড়ায় জাহাজবিধ্বসী ক্ষেপণাাস্ত্রের সক্ষমতা পরীক্ষা করা হয়েছিল। প্রসঙ্গত, আরব সাগরের তীরে ৯টি দেশ অবস্থিত। এই দেশগুলো হলো ভারত, পাকিস্তান, সৌদি আরব, ইরান, ওমান, ইয়েমেন, সোমালিয়া, জিবুতি, এবং দ্বীপরাষ্ট্র মালদ্বীপ।


সূত্র : জিও টিভি

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।