শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

প্রকাশিত - ১১ জানুয়ারি, ২০২৬   ০৩:০১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দাভাও অক্সিডেন্টাল উপকূলে গতকাল শনিবার রাতে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছে। পুরো দেশেই অনুভূত হয়েছে কম্পন। এক বিবৃতিতে ফিলিপাইনের সরকারি ভূমিকম্প ও অগ্নুৎপাৎ পর্যবেক্ষণ সংস্থা ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি (ফিভোলস) জানিয়েছে, শনিবার স্থানীয় সময় রাত ১০ টা ৫৮ মিনিটে হয়েছে এই কম্পন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, দক্ষিণাঞ্চলীয় সারাঙ্গানি পৌরসভার অন্তর্গত বালুত দ্বীপ থেকে ৩১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সাগরের তলদেশের ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল বা এপিসেন্টার। তবে শক্তিশালী ভূমিকম্প এবং সাগরের তলদেশে এর এপিসেন্টার হলেও এই ভূমিকম্পের জেরে সুনামির আশঙ্কা নেই।

ফিলিপাইনের দুর্যোগ মোকাবিলা দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিকম্পে দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও, মালুঙ্গাওন এবং কিয়াম্বা দ্বীপে কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া আর কোনো হতাহত কিংবা অন্য কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। ভৌগলিকভাবে প্রশান্ত মহাসাগরের ‘আগ্নেয় মেখলা’ (রিং অব ফায়ার) অঞ্চলে অবস্থান হওয়ার কারণে ভূমিকম্প ফিলিপাইনে প্রায় নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ। প্রায়েই দেশটিতে ছোটো-মাঝারি-বড় বিভিন্ন মাত্রার ভূমিকম্প হয়। মাত্র ৪ দিন আগে, ৭ জানুয়ারি ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়েছিল ফিলিপাইনে।

সূত্র : গালফ নিউজ

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।