শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ইরান ও সিরিয়ায় শান্তির জন্য পোপের প্রার্থনা

প্রকাশিত - ১১ জানুয়ারি, ২০২৬   ১১:২৮ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : পোপ চতুর্দশ লিও রোববার (১১ জানুয়ারি) তার সাপ্তাহিক অ্যাঞ্জেলাস প্রার্থনায় ইরানে বিক্ষোভে ও সিরিয়ার সংঘাতে নিহতদের জন্য প্রার্থনা করেছেন এবং সংলাপ ও শান্তির আহ্বান জানিয়েছেন।ভ্যাটিকান সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

পোপ বলেন, ‘আমার চিন্তা এখন মধ্যপ্রাচ্যে যা ঘটছে তার দিকে, বিশেষ করে ইরান ও সিরিয়ায়, যেখানে চলমান উত্তেজনা বহু মানুষের মৃত্যু ঘটাচ্ছে। আমি আশা করি এবং প্রার্থনা করি ধৈর্যের সঙ্গে সংলাপ ও শান্তি চর্চা করা হবে-যা পুরো সমাজের সাধারণ কল্যাণে সহায়ক হবে।’

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।