শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

করাচিতে শপিংমলে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ২৮

প্রকাশিত - ২০ জানুয়ারি, ২০২৬   ১১:০৫ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন  : পাকিস্তানের বন্দরনগরী করাচির গুল প্লাজায় অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা ২৮ জনে পৌঁছেছে। মঙ্গলবার ডন অনলাইন এ তথ্য জানিয়েছে। শনিবার রাতে ভবনটিতে আগুন লেগেছিল। অগ্নিকাণ্ডের ফলে প্লাজার কিছু অংশ ধসে পড়েছিল। তিনতলা ভবনটিতে ১ হাজার ২০০টি দোকান ছিল।উদ্ধারকারী দল জানিয়েছে, মৃতের সংখ্যা ২৮ জনে পৌঁছেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে সাতটি মৃতদেহ হস্তান্তর করা হয়েছে। ২১টি মৃতদেহ মর্গে পড়ে আছে, ডিএনএ পরীক্ষার পর তাদের হস্তান্তর করা হবে।

পুলিশ সার্জন ডা. সুমাইয়া সৈয়দের জারি করা একটি পৃথক তালিকায় মৃতের সংখ্যা ২৮ জন বলে দেখানো হয়েছে।কেয়ামারি পুলিশের জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকৃত জিনিসপত্র কেএমসি গ্রাউন্ডে স্থানান্তর করা হচ্ছে এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি দল মোতায়েন করা হয়েছে।উদ্ধারকারীরা ভবনটির বেসমেন্টে তল্লাশি চালাচ্ছে।দক্ষিণের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) সৈয়দ আসাদ রাজা ডনকে বলেছেন, “উদ্ধারকারী দল সবেমাত্র রিম্পা প্লাজায় প্রবেশ করেছে এবং অভিযান সবেমাত্র শুরু হয়েছে।”

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।