শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

রুফটপ ও পার্টি সেন্টারসহ বেস্ট ওয়ান চাইনিজের যাত্রা শুরু

প্রকাশিত - ২৬ জানুয়ারি, ২০২৬   ০২:১২ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : রাজধানীর শহীদ ফারুক স্মৃতি রোডে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বেস্ট ওয়ান চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২২ জানুয়ারি প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি ইব্রাহিম শরীফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জহির উদ্দিন খান, হাফেজ ইমরান হোসেন, তরিকুল ইসলাম জুয়েল, তুহিন রেজা, আয়শা ইসলাম ও মো. ফয়সাল ইসলামসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বেস্ট ওয়ান চাইনিজের খাবারের তালিকায় রয়েছে দেশি ও আধুনিক চাইনিজ খাবারের সমাহার। এখানে পাওয়া যাবে সুস্বাদু সি-ফুড, সুশি, বিফ, চিকেন ও মাছের বিভিন্ন আইটেম। থাকছে বারবিকিউ, নুডলস, রাইস আইটেম এবং নানা ধরনের গরম ও ঠান্ডা পানীয়।

রেস্টুরেন্টটির অন্যতম আকর্ষণ হলো নান্দনিক রুফটপ ব্যবস্থা। খোলা আকাশের নিচে শান্ত ও মনোরম পরিবেশে খাবার উপভোগ করা যাবে। পরিবার ও বন্ধুদের নিয়ে আড্ডার জন্য রয়েছে আরামদায়ক আয়োজন।

প্রতিষ্ঠানের পরিচালক তুহিন রেজা জানান, স্বাস্থ্যসম্মত ও মানসম্পন্ন খাবার নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। খাবারের স্বাদের পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পরিবেশনেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন জানান, চলতি মাসের শেষ পর্যন্ত সব আইটেমে ২০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। রেস্টুরেন্টটিতে রয়েছে দুটি সুবিশাল ফ্লোর ও একটি পার্টি সেন্টার। শিশুদের জন্য রয়েছে আলাদা প্লে জোন। রুফটপে রয়েছে দুটি আলাদা প্ল্যাটফর্মসহ দৃষ্টিনন্দন পরিবেশ। একসঙ্গে প্রায় ৩৫০ জন অতিথির বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে।

উদ্বোধন উপলক্ষে ২৩ জানুয়ারি থেকে রেস্টুরেন্টটিতে ভোজনরসিকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। অনেকেই প্রতিষ্ঠানের খাবারে ভূয়সী প্রসংশা করেছেন।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন