শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

মিত্রদেশ দক্ষিণ কোরিয়ার ওপর শুল্ক ২৫ শতাংশে উন্নীত করলেন ট্রাম্প

প্রকাশিত - ২৭ জানুয়ারি, ২০২৬   ০৪:২৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : নিজেদের অন্যতম এশীয় মিত্র দক্ষিণ কোরিয়ার ওপর ধার্যকৃত রপ্তানি শুল্ক ১৫ শতাংশ থেকে ২৫ শতাংশে উন্নীত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি। যানবাহন বা অটো, কাঠ, ওষুধসহ দক্ষিণ কোরিয়া থেকে আসা বিভিন্ন পণ্যের ওপর অবিলম্বে এই বর্ধিত শুল্ক কার্যকর করা হবে বলে ট্রুথ সোশ্যাল পোস্টে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। কী কারণে শুল্ক বাড়ানো হয়েছে, তাও ব্যাখ্যা করেছেন তিনি।

ব্যাখ্যায় তিনি বলেছেন, “দক্ষিণ কোরিয়ার সরকারের সঙ্গে আমাদের একটি ঐতিহাসিক বাণিজ্যচুক্তি স্বাক্ষরিত হয়েছিল। কিন্তু দেশটির আইনসভা সেই চুক্তি কার্যকর হতে দেয়নি। এ কারণেই আমি শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। দক্ষিণ কোরিয়া থেকে আসা সব পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক কার্যকর হবে।” তবে এখানে লক্ষ্যনীয় হলো, ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে দক্ষিণ কোরিয়ার অন্যান্য পণ্যের ওপর শুল্ক বাড়লেও গাড়ির ওপর শুল্ক কমছে। কারণ এর আগ পর্যন্ত দক্ষিণ কোরিয়ার গাড়ির ওপর ২৭ শতাংশ শুল্ক ছিল। এ ব্যাপারে দক্ষিণ কোরিয়ার সরকার থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

সূত্র : এএফপি

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।