শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে এমপিসহ নিহত ১৫

প্রকাশিত - ২৯ জানুয়ারি, ২০২৬   ০২:১৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : কলম্বিয়ায় বিমান বিধ্বস্তের জেরে দেশটির একজন এমপিসহ ১৫ জন নিহত হয়েছেন। গতকাল বুধবার স্থানীয় সময় দুপুরের দিকে ঘটেছে এ দুর্ঘটনা। দুঘটনার শিকার ওই বিমানটি কলম্বিয়ার রাষ্ট্রায়ত্ত বিমান পরিষেবা সংস্থা সাতেনার একটি বিচক্র্যাফট ১৯০০ টুইন প্রোপেলার  উড়োজাহাজ। ভেনেজুয়েলা-কলম্বিয়ার সীমান্ত শহর কুকুটা থেকে নিকটবর্তী ওকানা শহরের দিকে যাচ্ছিল বিমানটি। কলম্বিয়ার এমপি দিওজেনেস কুইনতেরোসহ মোট ১৫ জন যাত্রী ও ক্রু ছিলেন উড়োজাহাজটিতে।

এএফপিকে দিওগেনেস কুইনতেরোর মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন ওকানার এমপি উইলমের ক্যারিল্লো। বিমান পরিষেবা সাতেনার কর্মকর্তারা জানিয়েছেন, ওকানার আকাশে প্রবেশের পর কন্ট্রোল ট্রাওয়ারের সঙ্গে যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছিল উড়োজাহাজিটি।  বিমানটি আছড়ে পড়ে এবং বিস্ফোরিত হয়। বিমনটিতে ২ জন ক্রুসহ মোট ১৩ জন যাত্রী ছিলেন। তাদের কেউ আর বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে।

যে এলকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেটি ভেনেজুয়েলার কুকুটা প্রদেশের একটি পাহাড়ি এলাকা এবং আবহাওয়ার ঘন ঘন পরিবর্তন ঘটে সেখানে। কলম্বিয়া-ভেনেজুয়েলা সীমান্ত থেকে শুরু করে ওই পুরো এলাকা নিয়ন্ত্রণ করে ন্যাশনাল লিবারেশন আর্মি নামের একটি সশস্ত্র গোষ্ঠী। ইএলএন নামে পরিচিত এই গোষ্ঠীটি কলম্বিয়ার সবচেয়ে বড় গেরিলা গ্রুপ। তবে এই গোষ্ঠীটির হামলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে— এমন প্রমাণ এখনও পাওয়া যায়নি। ধ্বংস হওয়া বিমানটি এবং নিহত যাত্রীদের দেহাবশেষ উদ্ধারে সেখানে বিমান বাহিনীর একটি দল পাঠানো হয়েছে বলে জানিয়েছে কলম্বিয়ার সামরিক বাহিনী।

সূত্র : এএফপি

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।