শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ইরানে বড় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

প্রকাশিত - ২৯ জানুয়ারি, ২০২৬   ০৪:০০ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে বড় হামলা চালানোর পরিকল্পনা করছেন। ইরানের সঙ্গে তাদের পরমাণু কার্যক্রম এবং মিসাইল উৎপাদন নিয়ে আলোচনা করেছিল মার্কিনিরা। কিন্তু প্রাথমিক আলোচনা ব্যর্থ হওয়ায় এখন দেশটিতে হামলার চিন্তাভাবনা করছেন ট্রাম্প। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

গতকাল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেন ট্রাম্প। সেখানে তিনি ইরানকে চুক্তি করার আহ্বান জানান। ট্রাম্প হুমকির সুরে বলেন, ইরান কোনো ধরনের পারমাণবিক কার্যক্রম চালাতে পারবে না। তিনি জানান ইরানের দিকে তাদের যুদ্ধজাহাজের বিশাল নৌবহর যাচ্ছে এবং সময় শেষ হয়ে যাচ্ছে। এর আগেই চুক্তি করতে হবে। নয়ত গত বছরের জুনে পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে যে হামলা চালানো হয়েছিল এবার এরচেয়ে বড় হামলা চালানো হবে। গত মাসে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। ওই সময় থেকেই বিক্ষোভকারীদের সহায়তার অজুহাতে ট্রাম্প ইরানে হামলার হুমকি দিয়ে আসছিলেন।

সূত্র: সিএনএন

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।