শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

আর-রাহীকুল ইসলামিক স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত - ৩১ জানুয়ারি, ২০২৬   ০৯:৫৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন: আর-রাহীকুল ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসায় প্রাণবন্ত পরিবেশে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর নারিন্দার সাদেক হোসেন খোকা মাঠে আয়োজিত অনুষ্ঠানটির শুভ সূচনা করা হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর পর্যায়ক্রমে জাতীয় সংগীত ও একাডেমিক সংগীত পরিবেশন করা হয়। একাডেমিক সংগীত পরিবেশন করে তাসরিফুল ইসলাম মাশফি। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আর-রাহীকুল ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসার কোঅর্ডিনেটর মো. ইমরান হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবদায়নে ও অনুষ্ঠান সঞ্চালনা করেন নিলুফার রহমান, তরিকুল ইসলাম জুয়েল, ড. রাজিয়া সুলতানা ও মাসুদা আক্তার।

এ সময় আর-রাহীকুল ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসার পরিচালকবৃন্দ, শিক্ষকবৃন্দ, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি এসব কার্যক্রম শিক্ষার্থীদের শৃঙ্খলা, নেতৃত্ব ও নৈতিক মূল্যবোধ গঠনে সহায়ক।

অনুষ্ঠানে মাদ্রাসা ও হেফজ বিভাগের শিক্ষার্থীরা অংশ নেয়। দৌড় প্রতিযোগিতা, বল নিক্ষেপ, মার্বেল দৌড়, চকলেট দৌড়, সুঁই-সুতা, অন্ধের হাঁড়ি ভাঙা ও বেলুন বাঁচাওসহ বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়। খুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘যেমন খুশি তেমন সাজো’ ছিল বিশেষ আকর্ষণ। এর আগে সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন করা হয়।

বক্তারা আরও বলেন, আর-রাহীকুল ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসা একটি ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে একজন শিক্ষার্থী এনসিটিবির পাঠ্যক্রম অনুসরণের পাশাপাশি কুরআনে হাফেজ হওয়ার সুযোগ পায়। ফলে শিক্ষার্থীরা ভবিষ্যতে বিভিন্ন প্রতিযোগিতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে দেশের নানা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দায়িত্ব পালনে সক্ষম হবে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে সভাপতির বক্তব্যের মাধ্যমে আনন্দ-উচ্ছ্বাসে ভরপুর এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন