রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

সৌদি ও পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যোগ দিবে না তুরস্ক

প্রকাশিত - ৩১ জানুয়ারি, ২০২৬   ১২:০১ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : চলতি মাসের শুরুতে তুরস্কের এক কর্মকর্তা বলেছিলেন, সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা জোটে যোগ দিতে আলোচনা শুরু করেছে তুরস্ক। তবে শেষ পর্যন্ত সেই প্রতিরক্ষা জোটে যোগ দিচ্ছে না তুরস্ক।শনিবার (৩১ জানুয়ারি) বার্তাসংস্থা এএফপিকে সৌদি আরবের সেনাবাহিনীর একটি সূত্র এ তথ্য জানিয়েছেন।

ধারণা করা হচ্ছিল মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি হওয়ায় এ তিন দেশ মিলে একটি শক্তিশালী সামরিক জোট গড়তে যাচ্ছে।সৌদির সেই সূত্রটি বলেছেন, ‘পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা জোটে যোগ দিচ্ছে না তুরস্ক।’তিনি আলোচনার বিষয়টি উড়িয়ে দিয়ে বলেছেন, ‘পাকিস্তানের সঙ্গে এটি একটি দ্বিপক্ষীয় চুক্তি এবং দ্বিপক্ষীয় চুক্তিই থাকছে।’এ তথ্য নিশ্চিত করে উপসাগরীয় অঞ্চলের এক কর্মকর্তা বলেছেন, এটি পাকিস্তানের সঙ্গে একটি দ্বিপক্ষীয় চুক্তি। তুরস্কের সঙ্গে আমাদের সাধারণ চুক্তি রয়েছে। কিন্তু পাকিস্তানের সঙ্গে যে চুক্তিটি রয়েছে সেটি দ্বিপক্ষীয়ই থাকবে।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।
২৪ঘণ্টা অনলাইন : ইয়েমেনের এডেনে অবস্থিত প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্স লক্ষ্য করে অন্তত পাঁচটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুথি বিদ্রোহীরা। এতে চার নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের...
জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে ভারতের নয়াদিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ ছিনতাইয়ের সতর্কতা ও বোমার হুমকি পেয়েছে। এরপর ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর জয়পুরে উড়োজাহাজটি অবতরণ করে। বুধবার ভারতীয় সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো...