শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

রাশিয়ার সঙ্গে যুদ্ধে ৫৫ হাজার ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছে : জেলেনস্কি

প্রকাশিত - ০৬ ফেব্রুয়ারি, ২০২৬   ০১:২৩ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, চার বছর ধরে চলা ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ইউক্রেনের নিহত সেনার সংখ্যা ৫৫ হাজার ছাড়িয়ে গেছে। এছাড়াও বিপুলসংখ্যক মানুষকে আনুষ্ঠানিকভাবে নিখোঁজ রয়েছে। ৪ ফেব্রুয়ারি ফরাসি সম্প্রচারমাধ্যম ফ্রান্স-২ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি এই পরিসংখ্যানের কথা জানিয়েছেন জেলেনস্কি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ইউক্রেনে রাশিয়ার পক্ষে লড়াই করতে গিয়ে প্রায় ১ লাখ ৬০ হাজার মানুষ নিহত হয়েছেন। যদিও কিয়েভ ও মস্কো উভয় পক্ষই নিয়মিতভাবে একে অপরের ক্ষয়ক্ষতির হিসাব প্রকাশ করলেও নিজেদের ক্ষয়ক্ষতি বিস্তারিতভাবে জানায় না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধের অবসানের চেষ্টা চালিয়ে আসছেন।

ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও তার জামাতা জ্যারেড কুশনার বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে রুশ ও ইউক্রেনীয় আলোচকদের সঙ্গে বৈঠক করেছেন। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি চুক্তির খুঁটিনাটি চূড়ান্ত করতেই ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে উভয়পক্ষ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে স্টিভ উইটকফ লিখেছেন, ‘বিস্তারিত ও ফলপ্রসূ’ আলোচনা হয়েছে। তবে এখনো উল্লেখযোগ্য কাজ বাকি। তবে শান্তি চুক্তি আলোচনায় সবচেয়ে কঠিন সমস্যা তৈরি করেছে রাশিয়ার দখল করা ইউক্রেনীয় ভূখণ্ড। রাশিয়া দাবি করছে, পূর্ব ইউক্রেনের শিল্পাঞ্চল দোনবাসের পুরো এলাকা এখনও নিয়ন্ত্রণে নেয়নি মস্কো। ইউক্রেনকে সেই অবশিষ্ট অংশ ছেড়ে দিতে হবে বলে শর্ত দিয়েছে ক্রেমলিন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।