শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

জাপান আবার চালু করছে বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র

প্রকাশিত - ০৬ ফেব্রুয়ারি, ২০২৬   ০২:৫৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : জাপান আগামী ৯ ফেব্রুয়ারি বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি আবার চালু করতে যাচ্ছে। একটি অ্যালার্মের ত্রুটির কারণে ২০১১ সালের ফুকুশিমা বিপর্যয়ের পর, প্রথমবারের মতো পুনরায় চালু করা বিদ্যুৎ কেন্দ্রটিকে সাময়িকভাবে স্থগিত রাখা হয়। খবর বার্তা সংস্থা এএফপি’র।

টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) পরিচালিত কাশিওয়াজাকি-কারিওয়া বিদ্যুৎ কেন্দ্রের প্রধান তাকেয়ুকি ইনাগাকি শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানান, আগামী ৯ ফেব্রুয়ারি চুল্লিটি চালু করার পরিকল্পনা আছে। তিনি বলেন, ত্রুটিটি একটি অ্যালার্মের সেটিংসের সঙ্গে সম্পর্কিত ছিল এবং এটি বিদ্যুৎ কেন্দ্রের নিরাপদ পরিচালনায় কোনো প্রভাব ফেলেনি।

গত মাসে নিগাতা প্রদেশের ওই বিদ্যুৎকেন্দ্রে একটি চুল্লি পুনঃচালনার কার্যক্রম প্রক্রিয়া শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টা পরেই স্থগিত করা হয়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন