শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩
এপস্টেইন কেলেঙ্কারি

নরওয়ের সাবেক প্রধানমন্ত্রীর চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত - ০৬ ফেব্রুয়ারি, ২০২৬   ০৩:১২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী থর্নবিয়র্ন ইয়াক্লান্ডের সঙ্গে যোগাযোগ ছিল কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের। এপস্টেইন ফাইলে প্রকাশিত নতুন নথিতে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এ নিয়ে দেশটির পুলিশ জানিয়েছে, গুরুতর দুর্নীতির সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী যুক্ত আছেন কিনা তার তদন্ত শুরু করা হয়েছে। খবর ডয়চে ভেলের। 

নরওয়ের ইকোনমিক ক্রাইম পুলিশ আরকোক্রিমের ডিরেক্টর পাল লোল্যেসেথ জানান, তদন্তের যথেষ্ট কারণ আছে বলে আমরা মনে করি। প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে, যে সময় এপস্টেইনের সঙ্গে প্রধানমন্ত্রীর যোগাযোগের প্রমাণ আছে, সেই সময় উনি নোবেল কমিটির চেয়ার এবং কাউন্সিল অফ ইউরোপের সাধারণ সম্পাদক পদে ছিলেন।  

বিবৃতিতে আরও বলা হয়, এই সময়কালে তার পাওয়া কোনো উপহার, ঋণ বা ভ্রমণ তার পদাধিকারের বিনিময় ঘটেছিল কিনা তার তদন্ত হবে। ইয়াক্লান্ডের আইনজীবি আন্দ্রে ব্রোসভিট জানিয়েছেন, তার মক্কেল যেকোনো পুলিশি তদন্তের সঙ্গে সহযোগিতা করবেন।  

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।