শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

বৈশ্বিক খাদ্য রপ্তানিতে শীর্ষে আমেরিকা

প্রকাশিত - ০৮ ফেব্রুয়ারি, ২০২৬   ০৯:০৪ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন: যুক্তরাষ্ট্রের কৃষি ব্যবস্থা বিশ্বের অন্যতম উন্নত, যান্ত্রিক ও প্রযুক্তিনির্ভর। দেশটি বর্তমানে বৈশ্বিক খাদ্য উৎপাদন ও রপ্তানিতে শীর্ষে। কোটি কোটি মানুষের কর্মসংস্থানেরমাধ্যমে বৈশ্বিক খাদ্য সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুক্তরাষ্ট্র।

মার্কিন কৃষির প্রধান ফসল ভুট্টা ও সয়াবিন। এর পাশাপাশি রয়েছে গবাদি পশু ও দুগ্ধজাত পণ্য। ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ কৃষি উৎপাদনকারী রাজ্য। 

২০১৭ সালের তথ্যানুসারে, যুক্তরাষ্ট্রে প্রায় ২০ লাখের বেশি খামার রয়েছে, যার গড় আয়তন ৪৪১ একর। দেশটির অর্ধেকের বেশি কৃষক বন্যপ্রাণীর আবাসস্থল সংরক্ষণ, মাটির ক্ষয়রোধ ও টেকসই কৃষি চর্চা অনুসরণ করছেন। ক্যালিফোর্নিয়া ছাড়াও আইওয়া, নেব্রাস্কা, টেক্সাস ও মিনেসোটা শীর্ষ কৃষি উৎপাদনকারী রাজ্যগুলোর অন্যতম।

১৮৬২ সালে প্রতিষ্ঠিত মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ) কৃষি, খাদ্য ও বনায়ন নীতি প্রণয়নে কেন্দ্রীয় ভূমিকা পালন করছে। সংস্থাটি কৃষকদের আয় স্থিতিশীল রাখা, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং গ্রামীণ উন্নয়নে সহায়তা করছে। প্রায় এক লাখ কর্মচারী নিয়ে ইউএসডিএ দেশটির কৃষি গবেষণা, বিপণন ও আন্তর্জাতিক বাণিজ্য কার্যক্রম পরিচালনা করে।

রপ্তানির ক্ষেত্রে সয়াবিন যুক্তরাষ্ট্রের শীর্ষ কৃষিপণ্য, যা মোট কৃষি রপ্তানির প্রায় ১৪ শতাংশ। এর বড় একটি অংশ চীনে রপ্তানি করা হয়। ভুট্টা দ্বিতীয় বৃহত্তম রপ্তানি ফসল। এছাড়া গম, তুলা, চালসহ বিভিন্ন শস্য এবং গরু, শুকর ও মাংসজাত পণ্যও উল্লেখযোগ্য হারে রপ্তানি করা হয়। মেক্সিকো, চীন, জাপান, ইউরোপীয় ইউনিয়ন ও কলম্বিয়া যুক্তরাষ্ট্রের কৃষিপণ্যের প্রধান বাজার।

বিশেষজ্ঞদের মতে, আধুনিক প্রযুক্তি, টেকসই কৃষি চর্চা ও সরকারি নীতিগত সহায়তার ফলে যুক্তরাষ্ট্র আগামী দিনগুলোতেও বৈশ্বিক কৃষি ও খাদ্য রপ্তানিতে নেতৃত্ব বজায় রাখবে।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন