শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

সংসদ নির্বাচন ও গণভোট হচ্ছে থাইল্যান্ডে

প্রকাশিত - ০৯ ফেব্রুয়ারি, ২০২৬   ০১:০০ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : থাইল্যান্ডে আজ নতুন সংসদ নির্বাচনের জন্য ভোট দিচ্ছেন ভোটাররা। একই সাথে দেশটির সংবিধান সংস্কার নিয়েও একটি গণভোট অনুষ্ঠিত হচ্ছে। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইতিমধ্যে ভোটগ্রহণ শুরু হয়েছে।প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল হঠাৎ করেই এই নির্বাচনের ডাক দিয়েছেন। তিনি গত তিন বছরের মধ্যে দেশটির তৃতীয় প্রধানমন্ত্রী। সমালোচকদের মতে, দেশটির সংবিধানে সিনেটের অনির্বাচিত সদস্যদের হাতে অতিরিক্ত ক্ষমতা দেওয়া আছে।

এবারের এই নির্বাচনকে মূলত দুটি দলের মধ্যে লড়াই হিসেবে দেখা হচ্ছে। এই দুটি হলো- রক্ষণশীল ও সেনা সমর্থিত ভূমজাইথাই পার্টি এবং তরুণ সংস্কারপন্থী পিপলস পার্টি। যদিও দুটি দলই দেশটির এখনকার ক্ষমতাসীন জোট সরকারের অংশ এবং ধারণা করা হচ্ছে যে কোনো দলই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাবে না।এছাড়াও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে ফেউ থাই পার্টি। তবে দলটির সাবেক নেতা পেতংতার্ন সিনাওয়াত্রাকে একটি ফাঁস হওয়া ফোনালাপের পর তার পদ থেকে সরিয়ে দেওয়ার পর দলটি তার প্রভাব হারিয়েছে বলে মনে করা হচ্ছে।

আজকের নির্বাচনে থাইল্যান্ডের মানুষ শুধু তাদের দেশের জন্য একজন নতুন নেতা নির্বাচনই করছেন না—পাশাপাশি দেশটির সংবিধান নিয়ে একটি গণভোটেও অংশ নিচ্ছেন।সংসদের নতুন সংবিধান প্রণয়নের ক্ষমতা রয়েছে, তবে তার আগে গণভোটের মাধ্যমে জনগণের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক।এটিই সেখানে এই ধরনের প্রথম গণভোট নয়। দেশটিতে এর আগে ২০০৭ ও ২০১৬ সালে দুটি গণভোট অনুষ্ঠিত হয়েছিল।

তবে সমালোচকদের দাবি, সেসব ক্ষেত্রে গণভোটের আগেই খসড়া সংবিধান তৈরি ও অনুমোদন করা হয়েছিল। এবারের গণভোটটিকে আগেরগুলোর চেয়ে ভিন্ন বলা হচ্ছে, কারণ এবার গণভোটে অনুমোদন পাওয়া গেলেই কেবল নতুন সংবিধানের খসড়া প্রণয়ন করা হবে।

দেশটিতে অবশ্য ভোটে জেতা মানেই সরকার গঠনের সুযোগ পাওয়া নয়। ২০২৩ সালে প্রগ্রেসিভ মুভ ফরোয়ার্ড পার্টি নির্বাচনে বিস্ময়করভাবে জয়লাভ করলেও সরকার গঠন করতে পারেনি।আজ দেশটির সংসদের ৫০০ আসনের প্রতিনিধি পরিষদের নির্বাচন হচ্ছে। এটি থাইল্যান্ডের পার্লামেন্টের নিম্নকক্ষ। এই ৫০০ জনের মধ্যে ৪০০ জন সরাসরি নির্বাচিত হয়ে আসেন আর বাকী ১০০ আসন ভোটের সংখ্যানুপাতিক হারে বণ্টন হয়।ভোটাররা সেখান দুটি ভোট দিয়ে থাকেন। একটি হলো নিজ সংসদীয় এলাকার প্রার্থী, আর অন্যটি হলো রাজনৈতিক দল।প্রতিনিধি পরিষদ ও সেনেটের সমন্বয়ে গঠিত হয় থাইল্যান্ডের জাতীয় পরিষদ।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।